হাওড়া , ৪ ফেব্রুয়ারি:- লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও দেশবেচার বাজেটের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে হাওড়ায় এক প্রতিবাদ মিছিলের ডাক দেয় বামফ্রন্ট ও তাদের সহযোগী কংগ্রেস। শিবপুর কাজিপাড়া মোড় থেকে হাওড়া ময়দান পর্যন্ত ওই প্রতিবাদ মিছিল হয়। বামফ্রন্ট, তাদের সহযোগী ও জাতীয় কংগ্রেসের হাওড়া জেলা নেতৃত্ব ওই মিছিলে অংশ নেন। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় ওই মিছিল হয়। সিপিআইএম হাওড়া জেলা সম্পাদক বিপ্লব মজুমদার বলেন, “১৬টি বাম দল এবং জাতীয় কংগ্রেস যৌথভাবে আমরা ঠিক করি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা একসঙ্গে প্রতিবাদ জানাবো। আমরা স্থির করি এক সপ্তাহ ধরে এই কর্মসূচি চলবে। সেইমতো আমরা আজ হাওড়ার শিবপুর কাজীপাড়া মোড় থেকে হাওড়া ময়দান সেন্ট্রাল লাইব্রেরী পর্যন্ত মিছিল করেছি। কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি থাকবে এই অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি তারা যেন রোধ করে।”
Related Articles
বহিরাগতরা এলে তাদের ঝাঁটা হাতে বিদায় করুন – মমতা বন্দ্যোপাধ্যায়।
বাঁকুড়া, ২২ মার্চ:- আমি ভাঙি তবু মচকাইনা। কোতুলপুরের সভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন আমার মা বোনেরা সজাগ থাকুন কোন বহিরাগতদের প্রবেশ করতে দেবেন না বহিরাগতরা এলে তাদের ঝাঁটা হাতে বিদায় করুন। আর বিজেপি ভেবেছিল আমার একটা পা ভেঙে আমাকে ঘরবন্দি করে রাখবে কিন্তু ওরা পারল না আমার একটা পা ঠিক আছে ওই […]
আইপিএলে প্রথম মার্কিন ক্রিকেটার ।
স্পোর্টস ডেস্ক, ১২ সেপ্টেম্বর:- হ্যারি গার্নির পরিবর্ত হিসাবে কেকেআর-এ খেলতে আসছেন ২৯ বছর বয়সী আলি খান। তিনিই হবেন আইপিএল-এ এই প্রথম খেলতে আসা মার্কিন ক্রিকেটার। এই বছর আইপিএল-এ ২৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলতে নামছে নাইটরাইডার্স, মুম্বাই ইণ্ডিয়ান্সের বিরুদ্ধে। আইপিএল-এ এই প্রথম খেলতে আসছেন মার্কিন মুলুকের ক্রিকেটার। হ্যারি গার্নির পরিবর্ত হিসাবে তিনি আসছেন কেকেআর-এ।কাঁধের চোটের জন্য […]
দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে ফ্রি স্টাইল স্কেটিং এবং স্পিড স্কেটিং র্যালি হাওড়ায়।
হাওড়া,১৫ আগস্ট:- দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের সকালে তিরঙ্গা পতাকা হাতে ফ্রি স্টাইল স্কেটিং এবং স্পিড স্কেটিং র্যালি হলো হাওড়ায়। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে কাজীপাড়া পর্যন্ত এই ফ্রি স্টাইল স্কেটিং এবং স্পিড স্কেটিংর্যালির আয়োজন করেছিল হাওড়া জেলা রোলার স্কেটিং অ্যাসোসিয়েশন এবং হাওড়া স্পোর্টস’এন’জয় সংস্থা। এদিন সকালে হর ঘর তিরঙ্গা এবং হর হাত মে তিরঙ্গা স্কেটারের […]







