সুদীপ দাস , ২ ফেব্রুয়ারি:- বারংবার জানিয়েও কোনরকম সুরাহা হয়নি। বাধ্য হয়েই গত ২৭শে জানু্যারি কোলকাতায় নবান্ন অভিযানের ডাক দিয়েছিলো ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন। কিন্তু তারপরও সমাধান সূত্র বের হয়নি। মঙ্গলবার তাই সারা রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভ কর্মসুচির পালন করলো এই সংগঠন। হুগলি জেলায় এই অবস্থান বিক্ষোভ কর্মসুচি পালিত হয় চুঁচুড়া ঘড়ির মোড়ে। এদিন সংগঠনের সদস্য-সদস্যারা চুঁচুড়া ময়দান সংলগ্ন এলাকা থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে। মিছিল চুঁচুড়া ঘড়ির মোড়ে এসে সমাপ্ত হয়। সেখানে নিজেদের দাবী-দাওয়া নিয়ে স্লোগান দিতে থাকে সিভিল ডিফেন্সের কর্মীরা। ঘড়ির মোড়ে বসে পরে চলে অবস্থান বিক্ষোভ। সংগঠনের পক্ষে সমীর দলুই বলেন মাসে ৩০ দিনের কাজের দাবী এবং ৬০ বছর পর্যন্ত স্থায়ীকরণের দাবী আমরা বহু দিন ধরেই জানিয়ে আসছি। সেই দাবী তো মানাই হয়নি উপরন্তু হুগলিতে জেলাশাসক অফিস স্বজনপোষন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। সেজন্যই তাঁদের এই অবস্থান বিক্ষোভ।
Related Articles
১৫ দিনের জীবন যুদ্ধে জয়ী দিব্যাংশু , বরণ করে ঘরে তুলল পরিবার।
হুগলি,২৮ ফেব্রুয়ারি:- পনেরো দিন পর বাড়ি ফিরল পোলবায় পুলকার দূর্ঘটনায় আহত দিব্যাংশু ভগত। কোলকাতা পিজি হাসপাতালে চিকিত্সাধীন ছিল। তাকে দেখতে পাড়া প্রতিবেশীরা ভীড় জমায় বৈদ্যাবাটি বৈদ্যপাড়া বাড়িতে। পাড়া প্রতিবেশীদের সাথে উপস্থিত ছিলেন পৌরসদস্য সমর বাগচি ও শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ ইনচার্জ। গত 14ই ফেব্রুয়ারী স্কুল যাওয়ার পথে পুলকার দূর্ঘটনায় আহত হয়েছিল। সঙ্গে তার সহপাঠী ছিল ঋষভ […]
ভোটের হারে প্রথম দফাকেও ছাপিয়ে গেল দ্বিতীয় , ভোটারদের অভিনন্দন রাজ্যপালের।
কলকাতা , ২ এপ্রিল:- দিনভর লাগামছাড়া অশান্তি হলেও দ্বিতীয় দফায় পড়ল রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় ৩০ আসনে গড়ে ৮৬ দশমিক ১১ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা আসনে। ওই আসনে ভোট পড়েছে ৯০ শতাংশ। আর গোটা দেশের নজর যে কেন্দ্রের দিকে ছিল […]
এখনও দুটো হার্ডল বাকি, রঞ্জি নিয়ে আশাবাদী লক্ষ্মী।
হাওড়া, ৪ ফেব্রুয়ারি:- রঞ্জিতে এই নিয়ে বাংলা তিন বার রঞ্জি ট্রফির সেমিতে পৌঁছাল। এখনও দুটো হার্ডল বাকি। আমরা ভালো ফল করার চেষ্টা করব। বললেন লক্ষ্মী রতন শুক্লা। শনিবার সকালে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য হাওড়ার হৃষিতা বসু’কে সংবর্ধনা দেওয়া হয় এলআরএস বাংলা স্পোর্টস অ্যাকাডেমি’র তরফ থেকে। সিনিয়র বেঙ্গল ক্রিকেট দলের প্রধান […]







