হাওড়া , ৩০ জানুয়ারি:- গত কয়েকদিন ধরেই তিনি দলের বিরুদ্ধে বেসুরো হয়েছেন। সুর চড়িয়েছেন দলের জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে। বিজেপিতে তিনি যোগ দিতে পারেন জল্পনা চলছিলই। অবশেষে পদ্ম শিবিরে পাকাপাকি যোগ দিতে আজই দিল্লি যাচ্ছেন হাওড়ার প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তী। আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আজকেই দিল্লি যাচ্ছি। ৪টের সময় বিশেষ বিমান আসছে। রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল সহ আমরা দিল্লি যাচ্ছি। আর কোন বিধায়করা যাচ্ছেন আমি এখনই জানিনা। ঠাকুরের নাম নিয়ে আমরা নতুন সুযোগ নিশ্চয়ই পাব, নতুন বাংলা গড়ার জন্য। শুনেছি অমিত শাহজি নিজেও দিল্লিতে বৈঠকে থাকবেন।” আগামীকাল হাওড়ার ডুমুরজলার সভায় থাকবেন কিনা, এই প্রশ্নের উত্তরে রথীন বলেন, “দেখা যাক। সেখানে যা নির্দেশ আসে করা হবে।”
Related Articles
টেট পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি হাওড়াতেও। পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখলেন আধিকারিকরা।
হাওড়া, ১০ ডিসেম্বর:- রবিবার রাজ্যে টেট পরীক্ষা। অন্যান্য জেলার মতো হাওড়াতেও এই পরীক্ষা হচ্ছে। হাওড়ায় পরীক্ষাকেন্দ্র মোট ৩৮টি। পরীক্ষা দেবেন ১৯,৫৬২ জন। পরীক্ষা যাতে সুষ্ঠভাবে হয় তারজন্য প্রশাসনের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে দু’জন অফিসার পদমর্যাদার পুলিশ ও আরও ছয়জন পুলিশ কর্মী থাকবেন। এছাড়া দুটি কিংবা তিনটি পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকবেন একজন […]
চালক ছাড়াই গাড়ি চালু, সোজা গিয়ে ডুব দিল ত্রিবেণীর গঙ্গায়।
হুগলি, ২৫ জুলাই:- ত্রিবেনীর সপ্তর্ষি ঘাটে তলিয়ে যাওয়া চার চাকা গাড়ি হাইড্রা মেশিন দিয়ে টেনে তোলা হল। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমানের আনন্দ পল্লীর বাসিন্দা চারজন গতকাল ত্রিবেনীতে আসেন গঙ্গা স্নান করতে। রাত এগারোটা নাগাদ তারা সপ্তর্ষি ঘাটের সামনে বসেছিলেন। কিছুটা দূরে তাদের চারচাকা হুন্ডাই গাড়িটি রাখা ছিল। ঘাটের পাশের একটি সিসি টিভির ফুটেজে দেখা […]
শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বন্ধ প্রচেষ্টা প্রকল্পের নাম নথিভুক্তর প্রক্রিয়া।
সুদীপ দাস,২৭ এপ্রিল:- শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আপাতত পরবর্তী বিজ্ঞপ্তি আসা পর্যন্ত বন্ধ জমা নেওয়ার প্রক্রিয়া। সরকারের ঘোষিত প্রচেষ্টা প্রকল্পে নাম নথিভুক্ত করতে হাজার হাজার মানুষ করোনার সরকারি নিয়ম নীতি ভেঙে তছনছ করে ভিড় জমলো খোদ সরকারি জেলাশাসক ভবনে। প্রায় ৫০০০ মানুষের ভিড়ে জমজমাট হুগলী জেলার সদর শহর চুঁচুড়ার মহকুমা শাসকের দফতরে। সরকার ঘোষিত […]










