হুগলি,২০ জানুয়ারি:- অসহায়দের সেবায় এবারে পুলিশ এবং কনভেন্টের ছাত্ররা।অসহায় দের সেবায় নিজেদের নিয়োজিত করলো ডানকুনি থানা ও লিলুয়া ডনবক্সের ছাত্ররা ।এ দিন প্রায় শতাধিক অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া সাধারণ মানুষদের হাতে শীত বস্ত্র দেবার পাশাপাশি তাদের সাথেই মধ্যাহ্নভোজ সারলেন তারা । প্রসঙ্গত ডানকুনি থানার আইসি অনিরুদ্ধ সরকার প্রাক্তন কনভেন্ট ছাত্র , তিনি লিলুয়া ডনবক্স থেকেই শিক্ষা জীবন শুরু করেন ডানকুনি থানার এলাকায় তার নজরে আসে কিছু দরিদ্র মানুষের যাদের প্রতিদিন রুটি রুজি জোগাড় করাই দায় তার ওপরে শীতবস্ত্র কোথা দিয়ে আসবে ? এই সমস্ত মানুষদের কে নিয়েই রীতিমত পিকনিকের আয়োজন করে ফেলেন তিনি। তাকে সঙ্গ দিতে প্রাক্তন সহপাঠীরাও ছিলেন তার পাশে।
Related Articles
সাম্প্রতিক উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে ১০ সদস্যের বিশেষ দল গঠন রাজ্যের।
কলকাতা, ১১ জুন:- হাওড়া জেলার বিভিন্ন এলাকার সাম্প্রতিক উত্তেজনা প্রবণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে ১০ সদস্যের বিশেষ দল গঠন করেছে। দুই এডিজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে ১০ জনের শীর্ষ আধিকারিককে নিয়ে ওই বিশেষ দল গঠন করা হয়েছে বলে স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে। ওই ১০ জন শীর্ষ আধিকারিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির […]
রাজা রামমোহন রায়ের প্রয়ান দিবস পালন খানাকুলে।
মহেশ্বর চক্রবর্তী, ২৭ সেপ্টেম্বর:- ২৭শে সেপ্টেম্বর, ১৮৩৩ সাল ভারত পথিক রাজা রামমোহন রায়ের প্রয়ান দিবস। ১৮৮ তম প্রয়ান দিবসে সারা ভারতবর্ষের মানুষ এই মহান মনীষীকে শ্রদ্ধা নিবেদন করেন। সেই মতো হুগলি জেলার আরামবাগ মহকুমার খানাকুলের রাধানগর গ্রামে রাজা রামমোহন রায়ের জন্মস্থানেও ভাবগম্ভীর পরিবেশে প্রয়ান দিবস পালিত হয়। এলাকায় বিশিষ্ট গুনিজনেদের উপস্থিততে ভারতের প্রথন আধুনিক মানুষের […]
মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ভার্চুয়াল উদ্বোধন করলেন ‘সিঙ্গুর ট্রমা কেয়ার।
হুগলি , ৮ ফেব্রুয়ারি:- আজ হুগলি জেলার চন্দননগর সাব ডিভিশনের সিঙ্গুর ব্লকের অন্তর্গত ‘সিঙ্গুর ট্রমা কেয়ার ফেসিলিটির’ নবান্ন থেকে ভার্চুয়াল শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এর সাথে আরো 6 টি ‘সুস্বাস্থ্য কেন্দ্র’ উদ্বোধন হবে সিঙ্গুরে। যেমন বড়া প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র, বাজেমেলিয়া প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র, বলরামবাটি প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র , রতনপুর […]








