কলকাতা ,২৮ জানুয়ারি;- উপস্থিতি বাধ্যতামূলক করা সত্ত্বেও আজ বিধানসভায় কয়েকজন তৃণমূল কংগ্রেস বিধায়কের অনুপস্থিতি কে কেন্দ্র করে নতুন জল্পনা দানা বেঁধেছে। এইসব বিধায়কদের অধিকাংশই সম্প্রতি প্রকাশ্যে দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় ,বালির বহিস্কৃত বিধায়ক বৈশালী ডালমিয়া,দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দেওয়া উত্তরপাড়ার তৃণমূল প্রবীর ঘোষাল অনুপস্থিতির তালিকায় রয়েছেন। যদিও দল ত্যাগের কথা ঘোষণা করেও পরে দলে ফিরে আসা আসানসোলের তৃণমূল কংগ্রেস বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি সভায় উপস্থিত রয়েছেন। উল্লেখ্য আজ বিধানসভায় তিন কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে আনা সরকারি প্রস্তাবের ওপর আলোচনার দিনে সভায় উপস্থিত থাকা বাধ্যতামূলক করে তৃণমূল কংগ্রেস তার বিধায়কদের উদ্দ্যেশ্যে হুইপ জারি করেছে।
Related Articles
নির্বাচন মিটতেই রাজ্য প্রশাসনের শীর্ষ পদে রদবদল।
কলকাতা, ৫ মে:- নির্বাচন পর্ব মিটতেই রাজ্য সরকার রাজ্য প্রশাসনের শীর্ষ পদে কয়েকটি রদবদল করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন বীরেন্দ্র কে ডিজি পদে ফিরিয়ে আনা হয়েছে। কমিশনের নির্দেশে এই পদে থাকা নীরজনয়ন পান্ডেকে দমকলের ডিজি করা হয়েছে। উল্লেখ্য বীরেন্দ্র চলতি মাসেই কর্ম জীবন থেকে অবসর গ্রহণ করবেন। পাশাপাশি জাভেদ শামীমকে আবার এডিজি আইন […]
বৃদ্ধকে বেধড়ক মারধরের অভিযোগ। অভিযুক্ত সিভিক পুলিশ কর্মী গ্রেফতার হাওড়ায়।
হাওড়া , ৫ জুন:- এক বৃদ্ধকে বেধড়ক মারধরের অভিযোগে অভিযুক্ত সিভিক পুলিশ কর্মীকে গ্রেফতারের ঘটনা ঘটেছে হাওড়ায়। হাওড়া থানা এলাকার নিতাই চরণ দত্ত লেনে শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে। সমীর বরণ বসু নামের ওই ব্যক্তিকে সিভিক ভলেন্টিয়ার সুরজিৎ দে ওরফে লালু মদ্যপ অবস্থায় মারধর করে বলে অভিযোগ। টাকা চেয়ে গন্ডগোল হয় বলে সূত্রের খবর। গুরুতর […]
এনআরসির সমর্থনে হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী।
হুগলি,২১ ডিসেম্বর:- এনআরসির সমর্থনে এবার পদযাত্রায় পা মিলালো হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। আজ ত্রিবেনী পঞ্চানন তলা থেকে বিজেপির বাঁশবেড়িয়া মন্ডলের পক্ষ থেকে পদযাত্রার আয়োজন করা হয়। যেখানে লকেট চ্যাটার্জীর পাশাপাশি উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতা বরুন ঘোষ, হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, সপ্তর্ষি ব্যানার্জি, সুরেশ সাউ সহ বিজেপির কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। মিছিল পঞ্চানন […]






