কলকাতা ,২৮ জানুয়ারি;- একাধিক সরকারি কর্মসূচি ও দলের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী ১ ফেব্রুয়ারি ৪ দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন। নবান্ন সূত্রে খবর,মুখ্যমন্ত্রী ১ ফেব্রুয়ারি দুপুরের বিমানে শিলিগুড়ি পৌঁছবেন। সেখানে ২ তারিখ এক প্রশাসনিক সভায় তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন। ফালাকাটাতেও মুখ্যমন্ত্রীর এক প্রশাসনিক সভা করার কথা। ওইদিন আদিবাসীদের এক গণবিবাহ অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। এরপর ৩ তারিখ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর এক সভা করার কথা। আলিপুরদুয়ার,জলপাইগুড়ি ও কুচবিহার-এই তিন জেলা নিয়ে তিনি এক রাজনৈতিক সভা করবেন। উল্লেখ্য, ২০১৬-র পর ৪ বছর বাদে আবার তিনি সেখানে সভা করবেন।
Related Articles
পিকের পর আরেক বন্ধু চলে গেলো , বাকরুদ্ধ বলরাম।
সোজাসাপটা ডেস্ক,৩০ এপ্রিল:- যতদিন ভারতীয় ফুটবল থাকবে পিকে চুনী বলরামের নাম থাকবে। ভারতীয় ফুটবলের তিনমূর্তি ছিলেন তারা।মার্চের কুড়ি তারিখ বন্ধু পিকের চলে যাওয়ার খবরটা পেয়েছিলেন উত্তরপাড়ার বাড়িতে বসে। চল্লীশ দিন পর আরেক সতীর্থ চুনী গোস্বামীর বিয়োগের খবর এলো। খবর পেয়ে দশ মিনিট বাকরুদ্ধ হয়ে যান বলরাম। বাষোট্টির এশিয়াডে নঈমের কোচিং এ সোনা জেতা নিয়ে অজয় […]
“বিশ্বজুড়ে অতিমারী শিক্ষক আজ বাড়ি বাড়ি”।
নদীয়া , ১০ জুন:- পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি নদীয়া জেলার উদ্যোগে মঙ্গলবার বামনপুকুরের পিছিয়ে পড়া গ্রাম সরডাঙ্গা থেকে শুরু হলো এক অভিনব কর্মসূচি। এই মুহুর্তে “বিশ্বজুড়ে অতিমারী শিক্ষক আজ বাড়ি বাড়ি”। এই স্লোগানকে সামনে রেখে নদিয়ায় এই প্রথম শিক্ষক-শিক্ষিকারা পৌছে যান শিক্ষার্থীদের ঘরে ঘরে,শিক্ষা দানের উদ্দেশ্যে। যে সব শিক্ষার্থীর বাড়ীতে নেই স্মার্টফোন,নেই টিভি তাদেরকে […]
বেলুড়ে রুদ্রমূর্তি গঙ্গার, উথাল-পাতাল যাত্রীবাহী লঞ্চের, প্রাণভয়ে চিৎকার যাত্রীদের।
হাওড়া, ২৬ জুলাই:- বেলুড়ে রুদ্রমূর্তি গঙ্গার।উথাল-পাতাল যাত্রীবাহী লঞ্চের। প্রাণভয়ে চিৎকার যাত্রীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ছবি। গত মঙ্গলবারের ঘটনা। কোনওমতে প্রাণে বেঁচে ফিরেছেন যাত্রীরা। বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চ ছেড়েছিল। কিছুক্ষণ চলার পরই হঠাৎ গঙ্গায় জলের প্রবল ঢেউয়ে উথাল-পাতাল শুরু হয়। ওই সময় লঞ্চে ঠাসা যাত্রী ছিল। আতঙ্কে যাত্রীরা ছুটোছুটি শুরু করেন। হুড়োহুড়ি পড়ে […]









