সুদীপ দাস , ২৪ জানুয়ারি:- গত ২০ তারিখ চন্দননগরে শুভেন্দু অধিকারীর সভার আগে অনুষ্ঠিত মিছিলে গোলি মারো স্লোগানকে কেন্দ্র করে গ্রেপ্তার করা হয় বিজেপির হুগলি সংগঠনিক জেলা যুব সভাপতি সুরেশ সাউ, স্বাস্থ্য সেলের কনভেনার রবীন ঘোষ এবং যুব মোর্চার ব্যান্ডেল মন্ডল সভাপতি প্রভাত গুপ্তাকে। বিজেপির দাবী ঘটনার ২৪ ঘন্টা আগেই কলকাতায় তৃণমূলের শান্তি মিছিলে একই স্লোগান উঠলেও কারোর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হয়নি। তাই পুলিশ-প্রশাসনের দ্বিচারীতার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। আজ তাঁরা হুগলির বিভিন্ন থানার সামনে বিক্ষোভে সামিল হলো। চুঁচুড়া থানার সামনে দুপুর ১২টা থেকে শুরু হয় বিক্ষোভ। বিজেপির বক্তব্য গোলি মারো স্লোগানের জন্য কেনো খুনের চেষ্টার মামলা রুজু করা হলো ?
Related Articles
সম্ভাব্য দুর্যোগের পূর্বাভাসে জেলা গুলিকে সতর্ক থাকার নির্দেশ রাজ্যের।
কলকাতা, ৬ মে:- আগামী সপ্তাহে রাজ্যে সম্ভাব্য দুর্যোগের পূর্বাভাসের প্রেক্ষিতে রাজ্য সরকার জেলা গুলিকে চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। নবান্নে আজ মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী দক্ষিণবঙ্গের জেলাশাসকদের সঙ্গে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে দুর্বল বাঁধগুলিকে যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করতে এবং উপকূলবর্তী জেলাগুলির কন্ট্রোলরুমকে সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে […]
সরকারি নির্দেশ ছাড়াই খুলে দেওয়া হলো কলেজ।
হুগলি, ২৫ অক্টোবর:- সরকারিভাবে ঘোষনার আগেই খুলে দেওয়া হলো কলেজ। ঘটনাটি হুগলি ইন্সটিটিউট অফ টেকনোলজি (hit) কলেজের। সোমবার ছাত্র-ছাত্রীরা এই পলিটেকনিক কলেজে ক্লাস করতে আসে। পড়ুয়ারা জানায় সরকারীভাবে কলেজ খোলার কোন খবর আমরা পাইনি। তবে কলেজ কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপে কলেজ খোলার মেসেজ পাঠায়। তা দেখেই আমরা কলেজে আসি। এবং এদিন সাধারন ক্লাসও হয়। যদিও সরকারী […]
নিউ ব্যারাকপুরের বিলকান্দায় একটি গেঞ্জির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড।
উঃ২৪পরগনা, ২৭ মে:- নিউ ব্যারাকপুরের বিলকান্দায় একটি গেঞ্জির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার রাত ২.৪৫ নাগাদ আগুন লাগে কারখানায়। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে দমকলের ১৪টি ইঞ্জিন। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ইয়াসের কারণে ঝোড়ো হাওয়ায় আগুন ছড়িয়ে পড়়ার আশঙ্কা রয়েছে। আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে দমকলের কর্মীদের। শুধু কারখানা নয় পাশের একটি […]








