হাওড়া , ২৪ জানুয়ারি:- শারীরিক অসুস্থতার কারণে রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়কে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আনা হয়েছে। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে রবিবার সকালে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে আনা হয়। তিনি এই মুহুর্তে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে তাঁর। অরূপ রায়ের অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী খোঁজখবর নেন। হাসপাতালে ছুটে আসেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। অরূপবাবুর শারীরিক পরীক্ষা চলছে। প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি করে পরীক্ষা করা হতে পারে। গতকাল বিকেলে হাওড়া সদর তৃণমূল কার্যালয়ে কাজ করার সময় হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তিনি।এরপর বাড়ি চলে যান। বাড়িতে চিকিৎসক এসে ওষুধপত্র দেন। কিন্তু ভোররাত তিনটে নাগাদ ফের বুকে ব্যথা অনুভব করেন। এরপর আজ সকালে চিকিৎসক এসে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।
Related Articles
এসএসসি মামলায় অযোগ্যদের তালিকায় তিনজনের নাম হুগলিতে।
হুগলি, ৩১ আগস্ট:- এসএসসি মামলায় অযোগ্যদের তালিকা প্রকাশের পরই তোলপাড় রাজ্য রাজনীতি।হুগলি জেলা থেকে নাম রয়েছে তিনজনের এমনটাই এখনো জানা গেছে।আর তিনজনই আরামবাগের বাসিন্দা বলেই জানা গেছে।এরমধ্যেই বিশেষ ভাবে উল্লেখযোগ্য ভাবে নাম এসেছে তৃণমূল নেত্রী ও তার ভাইয়ের স্ত্রী এর। নিয়োগ দুর্নীতির মামলায় শুরু থেকেই শাসক দলের দিকে আঙুল তুলছে বিরোধীরা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম জড়ানোর […]
মহিলাকে টিটেনাসের বদলে ভুলবশত দেওয়া হল কুকুর কামড়ানোর ইনজেকশন , চাঞ্চল্য মালদায়।
মালদা, ২ জুন:- কাঁচি দিয়ে কেটে গিয়েছিল এলাকারই এক মহিলার হাতের তালু। তাই দেরি না করে স্থানীয় হাসপাতালে গিয়েছিলেন টিটেনাস ইনজেকশন নিতে। কিন্তু সেখানে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী ভুলবশত কুকুরে কামড়ানোর ইনজেকশন দিয়ে দেন ওই মহিলাকে। তারপরেই অসুস্থ হয়ে পড়েন এই মহিলা। বাড়ি ফিরে এসে ক্রমাগত মাথা ঘোরা ও বমি করতে থাকেন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মালদহের […]
রাস্তা মেরামত হয়েছে দু’দিন আগে,ধসে বড় গর্তে প্রশ্নের মুখে রাস্তা সংস্কারের কাজ নিয়ে।
হুগলি, ১৮ জুন:- দু’দিন আগেই ধস মেরামতির পর রাস্তার উপর দেওয়া হয়েছিল পিচের প্রলেপ। ফের ধস নামল একই জায়গায়। ঘটনাস্থল হুগলি-চুঁচুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইমামবাড়া এলাকার হুগলি জেলাশাসকের বাংলোর সামনের ব্যস্ততম রাস্তা। এই রাস্তার পাশেই রয়েছে জেলার জেলাশাসকের বাংলো, ঐতিহাসিক ইমামবাড়া সৌধ এবং একটি স্কুল। পাইকারি বাজার। প্রতিদিন সকাল ও রাতে এই রাস্তা […]









