সুদীপ দাস , ২৪ জানুয়ারি:- গত ২০ তারিখ চন্দননগরে শুভেন্দু অধিকারীর সভার আগে অনুষ্ঠিত মিছিলে গোলি মারো স্লোগানকে কেন্দ্র করে গ্রেপ্তার করা হয় বিজেপির হুগলি সংগঠনিক জেলা যুব সভাপতি সুরেশ সাউ, স্বাস্থ্য সেলের কনভেনার রবীন ঘোষ এবং যুব মোর্চার ব্যান্ডেল মন্ডল সভাপতি প্রভাত গুপ্তাকে। বিজেপির দাবী ঘটনার ২৪ ঘন্টা আগেই কলকাতায় তৃণমূলের শান্তি মিছিলে একই স্লোগান উঠলেও কারোর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হয়নি। তাই পুলিশ-প্রশাসনের দ্বিচারীতার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। আজ তাঁরা হুগলির বিভিন্ন থানার সামনে বিক্ষোভে সামিল হলো। চুঁচুড়া থানার সামনে দুপুর ১২টা থেকে শুরু হয় বিক্ষোভ। বিজেপির বক্তব্য গোলি মারো স্লোগানের জন্য কেনো খুনের চেষ্টার মামলা রুজু করা হলো ?
Related Articles
অধিনায়ক বদল নাইটদের , নতুন অধিনায়ক ইয়ান মর্গ্যান
স্পোর্টস ডেস্ক , ১৬ অক্টোবর:- শুক্রবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে অধিনায়ক বদলে ফেলল কলকাতা নাইট রাইডার্স। দীনেশ কার্তিককে ছাঁটাই করে নতুন অধিনায়ক করা হল ইংল্যান্ডের বিশ্বজয়ী দলের অধিনায়ক ইয়ান মর্গ্যানকে। কেকে আরের তরফে অবশ্য দাবি করা হয়েছে, কার্তিক নিজেই মর্গ্যানের হাতে অধিনায়কের ব্যাটন তুলে দিয়েছেন। তবে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির যা ছাঁটাইয়ের অতীত ইতিহাস, […]
কোচবিহার জেলা বিজেপিতে ভাঙ্গন , যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য মনীষ কুমার বানিয়া যোগ দিল তৃনমূলে
কোচবিহার , ২৯ সেপ্টেম্বর:- ২০২১ সালের নির্বাচনের আগে ক্রমশই শক্তিবৃদ্ধি হচ্ছে তৃণমূলের। আর তার সঙ্গে পাল্লা দিয়ে শক্তিক্ষয় হচ্ছে বিজেপির। কারণ, রাজ্যের বিভিন্ন প্রান্তে গেরুয়া শিবিরে ভাঙন যেন লেগেই রয়েছে। তা কোন মতেই রুখতে পারছে না বিজেপির রাজ্য নেতৃত্বরা। সেই ধারাকে অব্যাহত রেখে গতকাল ও আজ দুদিনে কোচবিহার জেলা বিজেপির তাবড় তাবড় নেতারা দল ত্যাগ […]
আগ্নেয়াস্ত্র,কার্তুজ সহ বেশ কয়েকজন দুষ্কৃতি গ্রেপ্তার হাওড়ায়।
হাওড়া, ৬ এপ্রিল:- বীরভূমের বগটুইয়ের ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি থানা এলাকায় বেআইনি অস্ত্র এবং বোমা উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে। সেইমতো হাওড়া সিটি পুলিশের তরফ থেকেও গত কয়েকদিন ধরে তল্লাশি অভিযান চলছে হাওড়ার বিভিন্ন থানা এলাকায়। ব্যাঁটরা, চ্যাটার্জিহাট থানা এলাকাতেও অস্ত্র উদ্ধারে চলছে অভিযান। আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতিকে ব্যাঁটরা থানা এলাকা থেকে […]







