হুগলি , ২৩ জানুয়ারি:- নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন কে স্মরণ করে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল শ্রীরামপুরের স্বেচ্ছাসেবী সংগঠন চাতরা বন্ধু মহল ক্লাব।শনিবার সকালে মনিষীদের ছবিতে মাল্যদান করে জাতীয় পতাকা উত্তোলন করেন ক্লাব কর্তারা।এরপর খুদে পড়ুয়াদের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সংগঠক শান্ত্বনু বাগ বলেন,মনিষীদের স্মরণ করে দিনভর সমাজসেবা মূলক কর্মসূচি নেওয়া হয়েছে।যে সমস্ত মানুষেরা ঠান্ডায় কষ্ট পাচ্ছেন তাদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হবে রাতের দ্বিতীয়ার্ধের অনুষ্ঠানে।
Related Articles
জয়েন্ট এন্ট্রান্সে ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম খরদার পাঞ্চজন্য।
খরদা , ৬ আগস্ট:- খরদা ডাঙ্গাপাড়া বড়তলা অঞ্চলের বাসিন্দা পাঞ্চজন্য দে চলতি বছর জয়েন্ট এন্ট্রান্সে ইঞ্জিনিয়ারিং বিভাগে পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করেছে রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র পাঞ্চজন্য দে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছেলে বলেই পরিচিত পাঞ্চজন্য। তার এই সাফল্যে খুশি পরিবার সহ তার স্কুলের শিক্ষকরা। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনো কোনো কিছু ঠিক করেনি পাঞ্চজন্য। তবে […]
বিশে নমো-নমো করে পুজো , একুশের জন্য পুজোর প্রস্তুতি শুরু রিষড়ার জগদ্ধাত্রী পুজোর উদ্যোগতাদের।
হুগলি , ১৫ নভেম্বর:- করোনার ছোবলে বিপর্যস্ত পুজো পার্বণ থেকে সামাজিক আচার অনুষ্ঠান।স্বাস্থ্য সতর্কতায় এবারে নমো নমো করে পুজো সেরে আগামী বছরের জমকালো পুজোর প্রস্তুতি শুরু করে দিল রিষড়ার বারোয়ারী জগদ্ধাত্রী পুজো গুলি। বেশ কয়েকটি বারোয়ারী উদ্যোক্তাদের দাবি চন্দননগরের মতোই রিষড়ার জগদ্ধাত্রী পুজো ও বিসর্জনের শোভাযাত্রার আকর্ষণ রয়েছে। কিন্তু এবারের পুজোর পরিবেশ একেবারে ভিন্ন।তাই নমো […]
বৈদ্যবাটিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে আগুন।
হুগলি, ৯ মার্চ:- বৈদ্যবাটী পুরসভার অধীনস্থ আঞ্চলিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে আগুন। শুক্রবার রাতে থেকে এই আগুনের ধোঁয়ায় দিল্লি রোডসহ পার্শ্ববর্তী এলাকায় ঢেকে যায়। প্লাস্টিক পোড়া ধোঁয়ার গন্ধে অতিষ্ঠ এলাকাবাসি। শ্বাসকষ্টে আতঙ্কিত। ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন। স্থানীয়সূত্রে জানাযায় বেশ কিছুদিন ধরে সাদা ধোঁয়া দেখা যাচ্ছে। গতকাল রাত থেকেই প্লাস্টিক পোড়া ধোঁয়ার গন্ধে অতিষ্ঠ দিল্লি রোড […]










