হুগলি,১৯ জানুয়ারি:- একই ঘড় থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হলো দু’জন। ধৃতেরা দু’জন সম্পর্কে মা ও মেয়ে। তাঁদের বিরুদ্ধে ৩০৬ ও ৩৪ ধারায় মামলা রুজু করে আজ চুঁচুড়ার বিশেষ আদালতে তোলা হয়। প্রসঙ্গতঃ শনিবার সন্ধ্যায় চুঁচুড়া থানার কেওটা হেমন্ত বসু কলোনীতে নিজের ঘড় থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বর্নালী দাসের। একই ঘড়ের বিছানায় শায়িত অবস্থায় পাওয়া যায় বর্ণালীর সাত মাসের শিশুকন্যা সায়নীর মৃতদেহ।
ঘটনার খবর জানাজানি হতেই হতচকিত হয়ে পড়েন এলাকাবাসীরা। মেয়েকে মেরে মা নিজেই আত্মঘাতী হয়েছেন বলে প্রথম দিকে অনুমান করা হয়। বর্নালীর স্বামী সমর দাস কোলকাতার বড়বাজারে একটি কাপড়ের দোকানের কর্মী। শনিবার সকালে তিনি কাজে গিয়েছিলেন। খবর পেয়ে এদিন তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন তিনি। রাতে বর্ণালীর বাবা বাসুদেব বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে সমরের মামি সুমতি দাস ও মামির মেয়ে অনিতা দাসকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেন বাসুদেব বাবু। আজ ধৃত দু’জনকে ভারতীয় দন্ডবিধির ৩০৬ ও ৩৪নম্বর ধারায় ৫দিনের পুলিশ হেফাজত চেয়ে চুঁচুড়া আদালতে তোলা হয়। যদিও এদিন থানা থেকে বেড়িয়ে আদালতে যাওয়ার পথে ধৃত অনিতা দাস তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। এদিন থানায় দাঁড়িয়ে বর্ণালীর মামা সুরজিৎ অধিকারী বলেন বর্ণালীকে তাঁর মামি শাশুড়ি মানসিক ভাবে অত্যাচার করতো। একথা আগে বাড়িতে এসে জানিয়েছিলো বর্ণালী। কিন্তু আমরা তখন সেভাবে গুরুত্ব দিইনি। পাশাপাশি তিনি বলেন ঘটনার পর সমরের মামির বয়ানেও আমাদের সন্দেহ হয়। কেনো এধরনের ঘটনা ঘটলো আমরা এটাই জানতে চাই। এবং দোষীদের উপযুক্ত শাস্তি চাই।Related Articles
উত্তরপাড়ায় বহুতলে আগুন আতঙ্ক ,ঘটনাস্থলে পুলিশ , দমকল।
হুগলি, ১৭ মার্চ :- উত্তরপাড়ায় বহুতলে আগুন।আজ রাত ১০ টার কিছু পরে আগুন লাগে।উত্তরপাড়া শিবতলা সম্মিলনী ক্লাবে থেকে কিছুটা দূরে বহুতলে এই আগুন লাগে।আগুন লাগে মিটার বক্সে।আগুন লাগার কারণে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।বহুতলের বাসিন্দাদের দাবি আচমকাই এক বিরাট কম্পনের আওয়াজ হয়।ঘর থেকে মুখ বাড়িয়ে দেখি আগুন জ্বলছে।চিৎকার করি,আসে পাশের লোক জন ও ফ্ল্যাটের […]
নতুন বছরে রিষড়ার মানুষকে চমকপ্রদ উপহার দিতে চলেছে পৌরসভা।
তরুণ মুখোপাধ্যায়, ২৭ ডিসেম্বর:- রিষড়াবাসীর কাছে সুখবর, নুতন বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এই শহরের নাগরিকরা পেতে চলেছেন একটি অত্যাধুনিক সুবিধাযুক্ত হাসপাতাল। এ ব্যাপারে রিষড়া পৌরসভার মুখ্যপ্রশাসক বিজয় সাগর মিস্র জানান, বাম জমানার সময়কাল থেকে এখানকার বাঙ্গুর পার্ক এলাকায় পুরসভা পরিচালিত মাতৃ সদনটি অত্যন্ত অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর […]
বাংলা বানানের ইতিহাস বিষয়ক প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশিত হলো।
কলকাতা , ৫ জানুয়ারি:- বাংলাদেশের সম্ভ্রান্ত প্রকাশনা পূর্বাপর থেকে প্রকাশিত হলো তরুণ কবি, গবেষক, রামানন্দ কলেজের শিক্ষক ড.চন্দন বাঙ্গালের লেখা, বাংলা বানানের ইতিহাস বিষয়ক প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ, বাংলা বানানের ইতি-গতি ও সম্প্রতি। পূর্বাপরের আয়োজনে ঢাকার জাতীয় কবিতা পরিষদে একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গ্রন্থটি প্রকাশিত হয়। আনুষ্ঠানিক উন্মোচন করেন বাংলাদেশের বিশিষ্ট ভাষাবিজ্ঞানী ও শুদ্ধতার […]









