হুগলি,১৯ জানুয়ারি:- একই ঘড় থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হলো দু’জন। ধৃতেরা দু’জন সম্পর্কে মা ও মেয়ে। তাঁদের বিরুদ্ধে ৩০৬ ও ৩৪ ধারায় মামলা রুজু করে আজ চুঁচুড়ার বিশেষ আদালতে তোলা হয়। প্রসঙ্গতঃ শনিবার সন্ধ্যায় চুঁচুড়া থানার কেওটা হেমন্ত বসু কলোনীতে নিজের ঘড় থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বর্নালী দাসের। একই ঘড়ের বিছানায় শায়িত অবস্থায় পাওয়া যায় বর্ণালীর সাত মাসের শিশুকন্যা সায়নীর মৃতদেহ।
ঘটনার খবর জানাজানি হতেই হতচকিত হয়ে পড়েন এলাকাবাসীরা। মেয়েকে মেরে মা নিজেই আত্মঘাতী হয়েছেন বলে প্রথম দিকে অনুমান করা হয়। বর্নালীর স্বামী সমর দাস কোলকাতার বড়বাজারে একটি কাপড়ের দোকানের কর্মী। শনিবার সকালে তিনি কাজে গিয়েছিলেন। খবর পেয়ে এদিন তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন তিনি। রাতে বর্ণালীর বাবা বাসুদেব বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে সমরের মামি সুমতি দাস ও মামির মেয়ে অনিতা দাসকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেন বাসুদেব বাবু। আজ ধৃত দু’জনকে ভারতীয় দন্ডবিধির ৩০৬ ও ৩৪নম্বর ধারায় ৫দিনের পুলিশ হেফাজত চেয়ে চুঁচুড়া আদালতে তোলা হয়। যদিও এদিন থানা থেকে বেড়িয়ে আদালতে যাওয়ার পথে ধৃত অনিতা দাস তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। এদিন থানায় দাঁড়িয়ে বর্ণালীর মামা সুরজিৎ অধিকারী বলেন বর্ণালীকে তাঁর মামি শাশুড়ি মানসিক ভাবে অত্যাচার করতো। একথা আগে বাড়িতে এসে জানিয়েছিলো বর্ণালী। কিন্তু আমরা তখন সেভাবে গুরুত্ব দিইনি। পাশাপাশি তিনি বলেন ঘটনার পর সমরের মামির বয়ানেও আমাদের সন্দেহ হয়। কেনো এধরনের ঘটনা ঘটলো আমরা এটাই জানতে চাই। এবং দোষীদের উপযুক্ত শাস্তি চাই।Related Articles
পূজোর ফ্যাশানে রাজ্য সরকারের প্রকল্প এবার নজর কাড়ছে আপামর বাঙালির।
সুদীপ দাস, ৪ অক্টোবর:- পূজোর ফ্যাশানে রাজ্য সরকারের প্রকল্প এবার নজর কাড়ছে আপামর বাঙালির। হাতে মাত্র কটা দিন দোড়গোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজো। বিগত বছরের ন্যায় করোনার কারণে আর্থ সামাজিক পরিস্থিতি বেশ খারাপ হলেও বাঙালি সর্বদাই সাধ্যের মধ্যে সাধপূরণে প্রথম সারিতে অবস্থান করে। পাশাপাশি পুরোনোর মাঝে নতুনকে নতুন করে সৃজন করতে কিংবা খুঁজে নিতে […]
শাহের সভার দিন আবেদন করেও মেলেনি জল, হাওড়া পৌরনিগমের বিরুদ্ধে মামলা করতে চলেছে বিজেপি ?
হাওড়া, ১ ডিসেম্বর:- কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার দিন আবেদন করেও মেলেনি জল, এবার তাই হাওড়া পৌরনিগমের বিরুদ্ধে আদালতে মামলা রুজু করতে চলেছে বিজেপি? রাজ্য বিজেপি সূত্রে এমনটাই খবর। অভিযোগ, গত বুধবারের সভার জন্য হাওড়া পৌরনিগমের থেকে জল চেয়ে জল পায়নি বিজেপি। এবার তাই পৌরনিগমের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করতে চলছে বিজেপি। গত ২৯ […]
ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত ৩ লঙ্কা ক্রিকেটার।
স্পোর্টস ডেস্ক, ৬ জুন:- ম্যাচ গড়াপেটার অভিযোগে শ্রীলঙ্কার অন্তত তিন জন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘটনার কথা স্বীকার করে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ডুলাস আলাহাপেরুমা বলেছেন, “ক্রীড়া ক্ষেত্রে শৃঙ্খলা ও চারিত্রিক সততা কমে যাওয়ায় আমরা দুঃখিত।” কিন্তু এই তিন ক্রিকেটার প্রাক্তন নাকি বর্তমান, সেই বিষয়ে চুপ থেকেছেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে অবশ্য […]










