সুদীপ দাস , ১৩ জানুয়ারি:- পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা শুধু ভোট হওয়ার অপেক্ষা, দাবী উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ক্ষেশব প্রসাদ মৌর্য্যের। আজ হুগলির সপ্তগ্রাম বিধানসভায় কৃষক সুরক্ষা অভিযান কর্মসুচিতে আসেন কেশব প্রসাদ। প্রথমে তিনি মহানাদ বাজারতলা থেকে হুডখোলা গাড়িতে করে এক মিছিলে অংশগ্রহন করেন। মিছিল মহানাদের ঐতিহাসিক কালি মন্দিরে যায়। সেখানে কেশববাবু পুজো দেন। এরপর তিনি মিছিল করে মহানাদ শিব মন্দিরে আসেন। সেখানে পুজো দেওয়ার পর তাঁর কনভয় উপস্থিত হয় সুলতানগাছায়। সেখানে ৫ জন কৃষকের বাড়ি থেকে তিনি ভিক্ষা স্বরূপ চাল সংগ্রহ করেন। এরপর সেখানেই তিনি এক কৃষকের বাড়িতে দুপুরের আহার সারেন। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বাংলায় ২০০-র বেশী আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে। বিজেপির ক্ষমতায় আসা এখন শুধু ভোটের অপেক্ষা। রাজ্যে তৃণমূল ভয় পেয়ে গেছে। তাই দিকে দিকে আমাদের কর্মসুচির পথে বিক্ষোভ দেখাচ্ছে। মঙ্গলবার হুগলির গোঘাটের বিক্ষোভ প্রসঙ্গে মত কেশব প্রসাদের।
Related Articles
আঞ্চলিক দল হিসাবে তৃণমূলকে ঘোষণা প্রসঙ্গে আইনের দ্বারস্থ নেওয়া হবে, জানালেন শশী পাঁজা।
হাওড়া , ১১ এপ্রিল:- বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সোনামুখী থানার আইসি’কে প্রকাশ্য হুমকি দেওয়ার সমালোচনা করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ড: শশী পাঁজা। মঙ্গলবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে তিনি এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, উনি এক সময় মাথা কামিয়ে বলেছিলেন যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে পারেন […]
তোলা চেয়ে ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি।
হাওড়া, ৭ এপ্রিল:- পোস্ট অফিসে ঢুকে মহিলা পোস্টমাস্টারের সঙ্গে ঝামেলা, দুর্ব্যবহার থেকে শুরু করে ২ লক্ষ টাকা তোলা চেয়ে ব্যবসায়ীকে হুমকি, বালি মিউনিসিপালিটির কর্মীদের বিভিন্ন সময়ে উত্যক্ত করা সহ একাধিক অভিযোগে হাওড়ার বালি থানার পুলিশ সৌরভ মন্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে দেড়টা নাগাদ পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগেও তোলা চেয়ে হুমকির […]
সদ্যোজাত শিশু সন্তান উদ্ধার বালিঘাট স্টেশনে। চাঞ্চল্য।
হাওড়া, ১৭ সেপ্টেম্বর:- সদ্যোজাত এক শিশু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।বৃহস্পতিবার সন্ধ্যে ৬টা নাগাদ বালিঘাট স্টেশনের ১নং প্ল্যাটফর্মের সিঁড়িতে প্ল্যাস্টিকের ক্যারিব্যাগ থেকে উদ্ধার হয় ওই সদ্যোজাত শিশু। স্টেশনে আগত যাত্রীরাই প্রথমে দেখতে পান শিশুটিকে। তাঁরাই প্রথমে বালি থানার পুলিশকে খবর দেন। পরে বালি থানার পুলিশ বেলুড় জিআরপি থানার হাতে শিশুটিকে তুলে দেয়। উদ্ধার হওয়া […]











