হাওড়া, ৭ জানুয়ারি:- নেতারা বদলে যেতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা বদলাবে না। কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। দলের শক্তিবৃদ্ধিতে এখন থেকেই আমরা কাজ শুরু করব। জেলা জুড়ে কর্মসূচি শুরু হবে। কর্মীরা সকলে ঐক্যবদ্ধ থাকুন। দলকে ঐক্যবদ্ধ রাখুন। হাওড়ায় বললেন অরূপ রায়। বৃহস্পতিবার দুপুরে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের কার্য্যালয়ে এক সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি। দলের নবনিযুক্ত সদর জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্যকে এদিন কর্মীরা পুষ্পস্তবক দিয়ে সম্বর্দ্ধনা জানান। এদিন দলের নবনিযুক্ত সদর জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য বলেন, সকল স্তরের কর্মীদের সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে। আগামী নির্বাচনে হাওড়ায় প্রতিটি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে।
Related Articles
অন্ধকারে ডুবে হাসপাতাল,ভাইরাল ভিডিও।
হাওড়া, ২৬ মার্চ:- ঝড়বৃষ্টির পর ইমারজেন্সি বিভাগ ব্যতীত ‘অন্ধকারে’ ডুবে রয়েছে গোটা হাসপাতাল। সামাজিকমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়। যদিও সেই ভিডিও’র সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম। হাওড়ার ডোমজুড় গ্রামীণ হাসপাতালে সোমবার সন্ধ্যার ঘটনা। জানা গেছে, সোমবার সন্ধ্যায় ঝড়বৃষ্টির পরেই হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। মোবাইলের আলো জ্বেলে পরিষেবা সামাল দেওয়ার চেষ্টা হয়। অভিযোগ, ইমারজেন্সি […]
বেলুড় রামকৃষ্ণ মিশন সারদাপীঠের উদ্যোগে “কোভিড-১৯ সেফ হোম” শুরু হলো আজ থেকে।
হাওড়া , ১ জুন:- করোনা অতিমারী পরিস্থিতিতে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিল বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। ৫০ শয্যাবিশিষ্ট সেফ হোম চালু হল আজ থেকে। আজ মঙ্গলবার ১ জুন থেকে তা চালু করা হল। কোভিড মোকাবেলায় সেফ হোম চালু করার কথা বেলুড় মঠ কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছিল। আজ পয়লা জুন মঙ্গলবার থেকে তা চালু হল। […]
কোন্নগরে আক্রান্ত বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যকে দেখতে শুভেন্দু অধিকারী।
হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- উত্তরপাড়ায় শুভেন্দু অধিকারীর কনভয় আটকে গো ব্যাক স্লোগান কালো পতাকা নিয়ে বিক্ষোভ তৃণমূলের। ভোটের আগের রাতে আক্রান্ত হন কোন্নগরের বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য। তিনি হিন্দমোটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পরেন বিরোধী দলনেতা। পুলিশ বিক্ষোভ হটিয়ে তাকে বের করে দেয়। শুভেন্দু বলেন, রোজই এরকম করে, দশটা বিশটা […]










