কলকাতা , ৫ জানুয়ারি:- এবার মন্ত্রীত্ব ছাড়লেন লক্ষী রতন শুক্ল। আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মী। পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে আপাতত বিধায়ক পদ ছাড়ছেন না এই প্রাক্তন ক্রিকেটার। এমনটাই খবর তার ঘনিষ্ট সূত্রে। তৃণমূল কংগ্রেস থেকে একের পর এক মন্ত্রী বিধায়ক বেরিয়ে যাওয়ার নিরিখে সংগত কারণেই লক্ষ্মীরতন শুক্ল র রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও তিনি নিজে এ বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে তাঁর ঘনিষ্ঠদের দাবি রাজনীতি থেকে দূরে সরে যেতে চাইছেন লক্ষ্মী। তাই এই সিদ্ধান্ত।
Related Articles
মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত মা, উত্তেজনা বালিতে।
হাওড়া, ২০ জানুয়ারি:- বেপরোয়া গাড়ির ধাক্কা টোটোকে। মৃত এক গৃহবধূ। টোটোয় করে মেয়েকে স্কুলে নিয়ে যাবার পথে দুর্ঘটনা আজ সকাল সাতটা নাগাদ ঘটে ওই ঘটনা। হাওড়ার বালির সাঁপুইপাড়া এলাকায় এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘাতক গাড়ি ও চালক পলাতক। জানা গেছে, প্রতিদিনের মতো টোটো চালিয়ে মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলে সুমন সাহা। সঙ্গে ছিলেন তাঁর […]
তাপস পালের নামে দাতব্য চিকিৎসালয় গড়ে উঠুক এই আর্জি সরকারের কাছে চন্দননগরবাসীর।
হুগলি,১৮ ফেব্রুয়ারি:- ও তো মানুষ , আর মানুষ মাত্রই ভুল করে জীবনে । একটা ভুলের জন্য ওর শাস্তিটা অনেক বেশি হয়ে গিয়েছিল। আমরা চাই চন্দননগরে ওর পৈত্রিদাতব্যতে কোন দাতব্য চিকিৎসালয় গড়ে উঠুক। পাশাপাশি এখানে ওর একটি স্মৃতিসৌধ তৈরি করা হোক রাজ্য সরকারের কাছে আমাদের এই আবেদন। প্রয়াত তাপস পাল সম্পর্কে এমনই দাবি তার প্রতিবেশীদের। প্রসঙ্গত […]
বেআইনি নিষিদ্ধ ওষুধের রমরমা কারবার , হাওড়া গোয়েন্দা পুলিশের জালে ২।
হাওড়া , ৪ ফেব্রুয়ারি:- জনবহুল এলাকার মধ্যেই একটি বাড়িতে রমরমিয়ে চলছিল বেআইনি নিষিদ্ধ ওষুধ বিক্রির চক্র। গোপন সূত্রে খবর পেয়ে সেই বাড়িতে হানা দেয় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ ওষুধ। বেআইনি এই নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে দুজনকে। ঘটনাটি ঘটেছে হাওড়ার অঙ্কুরহাটিতে। সেখান থেকে […]









