কলকাতা , ৫ জানুয়ারি:- নিজেই নিজের স্বাস্থ্য সাথী কার্ড সংগ্রহ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে তিনি কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের জয় হিন্দ ভবনে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে এই কার্ড সংগ্রহ করেন। তার সঙ্গে ছিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা এবং কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। উল্লেখ্য রাজ্য সরকার রাজ্যের দশ কোটি মানুষকে বিনামূল্যে বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা দিতে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে এই কার্ড দেওয়ার কাজ শুরু করেছে। ইতিমধ্যেই সাড়ে সাত কোটি মানুষ স্বাস্থ্য সাথী কার্ড হাতে পেয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
Related Articles
আরএমসি মার্কেট পরিদর্শনে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব।
তরুণ মুখোপাধ্যায়,২৮ এপ্রিল:- বহু টাকা ব্যয় করে রাজ্য সরকার শেওড়াফুলি দিল্লি রোডের ধারে তৈরি করেছিল আরএমসি মার্কেট। বিশাল জায়গার উপর গড়ে ওঠা অত্যাধুনিক এই মার্কেটটি এতদিন চালু করা যায়নি কিছু সংখ্যক স্বার্থান্বেষী মানুষের চক্রান্তে। অথচ অল্প পরিসরে শেওড়াফুলি স্টেশনের ধারে হাটে যে সবজি বাজার টি বসতো এবং এই বাজার কে ঘিরে একশ্রেণীর তোলাবাজির স্বর্গরাজ্য হয়ে […]
করোনা সংক্রমনের জেরে বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভা বন্ধ করে দেওয়া হল।
বিষ্ণুপুর, ১২ জুলাই:- আবারো বড়সড় ধাক্কা। করোনা সংক্রমনের জেরে বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভা বন্ধ করে দেওয়া হল। আপাতত নোটিশ দেওয়া হয়েছে। ১৯ শে জুলাই পর্যন্ত পৌরসভা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ। পরবর্তীকালে সময়সীমা আরো বাড়ানো হতে পারে বলে দাবি পৌরপ্রধানের। বাঁশের খুঁটি দিয়ে ঘিরে ফেলা হচ্ছে পুরো পৌরসভার বিল্ডিং। পৌরসভা বন্ধ থাকার বিঘ্নিত হতে পারে পৌর […]
চন্দননগরের ডাকাতির ঘটনায় তিন দুস্কৃতিকে দোষী সাব্যস্ত করলো চুঁচুড়া আদালত।
হুগলি, ১৭ জুলাই:- ২১শে সেপ্টেম্বর, ২০২১ সালে দিন দুপুরে চন্দননগরে একটি বেসরকারি ব্যাংক সংস্থায় গ্রাহক সেজে দুঃসাহসিক ডাকাতি ও গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল চাঞ্চল্য। সেইদিনই চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চন্দননগর থানার পুলিশ দুঃসাহসিক ডাকাত দলকে মধ্যে তিনজনকে ধরতে সক্ষম হয়। সেই সময় তদন্তে উঠে আসে যে তিনজনেরই ভিন রাজ্যের বাসিন্দা। ওরা […]







