হাওড়া , ২ জানুয়ারি:- হাওড়ার গোলাবাড়ির চালপট্টি ঘাটে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। অনুমান খুন করে দেহটি বস্তায় ভরে ফেলা হয়। যেখানে বস্তায় মোড়া দেহটি পড়েছিল তার পাশেই একটি বুলেট মোটর বাইক রাখা ছিল। মৃতের পরিচয় জানা যায়নি। মধ্যবয়স্ক ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫। ঘাটের জগন্নাথ মন্দিরের পুরোহিত প্রথম বস্তাবন্দি অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেন। ভোর থেকেই দেহটি এখানে পড়েছিল। পরে খবর পেয়ে পুলিশ আসে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।ঘাটের জগন্নাথ মন্দিরের পুরোহিত সুরেশ পান্ডা বলেন, “আমি প্রতিদিন ভোর ৪টেয় ঘুম থেকে উঠি। আজ চারটের সময় গঙ্গায় স্নান করতে গিয়ে দেখি ঘাটে একটি বস্তা পড়ে আছে। বস্তায় কি আছে প্রথমে বুঝতে পারিনি। তবে মোটর বাইক ছিল কিনা দেখিনি।”
Related Articles
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বিশেষ তল্লাশি হাওড়া স্টেশনে।
হাওড়া, ২৫ জানুয়ারী:- প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বিশেষ তল্লাশি হাওড়া স্টেশনে। গোলাবাড়ি থানা, জি আরপি, আরপিএফ, বম্ব স্কোয়াড, স্নিফার ডগ নিয়ে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে হাওড়া স্টেশনে তল্লাশি চালানো হল। ৭২তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সারা দেশ নিরাপত্তার মোড়কে মুড়ে দেওয়া হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ রেল স্টেশন তথা পূর্ব ভারতের প্রবেশদ্বার হাওড়া স্টেশনেও সোমবার একযোগে তল্লাশি অভিযান চালানো হয়। […]
পারিবারিক সমস্যায় হাওড়ার গোলাবাড়িতে আত্মঘাতী বৃদ্ধ দম্পতি।
হাওড়া , ২৭ জুলাই:- পারিবারিক সমস্যার জেরে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ দম্পতি। হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার কালীচরণ দাস লেনে রবিবার রাতে ওই ঘটনা ঘটে। একসঙ্গে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। স্টিলের বাসনের পাইকারি ব্যবসায়ী ছিলেন মৃত বৃদ্ধ। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পারিবারিক সমস্যার কারণেই দম্পতি যুগলে আত্মঘাতী হন বলে মনে করা হচ্ছে। […]
দুয়ারে সরকারের শিবিরের বিশৃঙ্খলা নিয়ে বেশ কয়েকটি জেলার জেলাশাসককে ভৎসনা মুখ্যসচিবের।
কলকাতা, ২৩ আগস্ট:- রাজ্য সরকার দুয়ারে সরকারের বিভিন্ন শিবিরে রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধিদের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। শুরু হওয়ার পরে গত এক সপ্তাহেও বিভিন্ন জায়গায় দুয়ারে সরকারের শিবিরে ব্যবস্থাপনা সঠিকভাবে সংঘটিত না হওয়ায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি দুই চব্বিশ পরগনা, হুগলি, মুর্শিদাবাদের মত বেশ কয়েকটি জেলার জেলাশাসককে ভর্ৎসনা করেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। শিবিরের […]








