হুগলি , ২২ ডিসেম্বর:- হুগলি জেলা পরিষদের জেলা পঞ্চায়েত কাউন্সিলের অধক্ষ সমীরণ মিত্রের ঘড়ে তালা ও চাবি দিয়ে দিলেন হুগলি জিলা পরিষদের কর্মাধ্যক্ষেরা ও তৃণমূলের সংগঠনের জিলা পরিষদের কর্মীদের একাংশ। এই অধক্ষের গড়ে তালা লাগিয়ে দেওয়ার প্রসঙ্গে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী জানান, আমাদের তৃণমূলের দল থেকে নির্বাচিত হয়েছেন। এরপর তাকে অধক্ষের পদ পেয়েছেন। তিনি আমাদের দল ছেড়ে অন্য দলে যাবেন। আর আমাদের দলে পদাধিকারি হয়ে থাকবেন সেটা আমার মেনে নিতেই পারছি না। তাই তার ঘড়ে আজ তালা চাবি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এমন কি তিনি জেলা পরিষদে ঢোকার চেষ্টা করলে তাকে ঢুকতে দেওয়া হবে না। অন্যদিকে হুগলি জিলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জী জানান দল যা নির্দেশ দেবেন সেই মত কাজ হবে। তবে অন্য দলে চলে গিয়েছেন আবার আমাদের দলের পদে থাকবেন এটাও মানা যায় না। তবে যাই হোক এবার হুগলি জেলা পরিষদে শুভেন্দুর অনুগামীদের সঙ্গে তৃণমূলের সংঘাত লেগে গেল তা বলাই যেতে পারে।
Related Articles
রেডের পর গ্রীন, কোভিড কেয়ারে বামেদের পথে ডানেরাও!
সুদীপ দাস , ১৩ মে:- কোভিড আক্রান্তদের সাহায্যার্থে রিষড়ার তৃণমূলপন্থীরা এবারে কোভিড ক্লাব চালু করলো। এই ক্লাবের সদস্যরা গ্রীন ভলান্টিয়ার বলে পরিচিত হবেন। যারা কোভিড আক্রান্ত পরিবারদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার বদ্ধ হয়েছেন। কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে, বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া, প্রয়োজনীয় ঔষধ পৌঁছে দেওয়া সহ স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন কাজ করবেন গ্রীন ভলান্টিয়াররা। […]
জগদীপ ধনকর এর অপসারণ দাবি করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিলো তৃণমূল কংগ্রেস।
কলকাতা,৩০ ডিসেম্বর;- রাজ্যপাল জগদীপ ধনকর এর অপসারণ দাবি করে তৃণমূল কংগ্রেস রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছে। কলকাতা তৃণমূল কংগ্রেস ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় জানান, তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের তরফ থেকে দেওয়া ওই স্মারকলিপিতে, রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকে জগদীপ ধনকর যেভাবে বারংবার তার সংবিধান নির্দিষ্ট সীমাকে […]
অমিত শাহের পদত্যাগের দাবীতে বাম-কং কর্মীদের মিছিল কোচবিহারে।
কোচবিহার,২৯ ফেব্রুয়ারি:- দিল্লীর অস্থির রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে কোচবিহারে ধিক্কার মিছিল সংগঠিত করল বাম ও কংগ্রেস জোট। তাঁদের অভিযোগ কেন্দ্রীয় তুঘলকি আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হয়েছে সংঘাত। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনের বেশি হয়ে দাঁড়িয়েছে, এছাড়া ৮০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় দেড়শতাধিক মানুষ।এই অবস্থায় হিংসাআ রুখতে সম্পূর্ণ ব্যর্থ […]








