হুগলি , ২২ ডিসেম্বর:- তৃণমূল দল ছাড়ার পর কোন্নগরে পুড়লো শুভেন্দু অধিকারীর কুশপুতুল। এদিন কোন্নগর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে গদ্দার আখ্যা দিয়ে বারো মন্দির ঘাটের সামনে জিটি রোডের উপর শুভেন্দুর কুশপুতুল পোড়ানো হলো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে এলাকায় একটি মিছিল করে, এরপর বারো মন্দিরের সামনে এসে শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে এত বছর দলে থেকে সব কিছু পেয়ে ভোটের মুখে এসে দলের সাথে বিশ্বাসঘাতকতা করে সে একজন গদ্দার ছাড়া আর কিছুনা। তাই এদিন কোন্নগর শহর তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করা হয়।
Related Articles
সুরক্ষার দাবিতে বিক্ষোভ চাঁচল হাসপাতালের নার্সদের |
মালদা , ১৩ জুলাই:- শনিবার রাতে মালদা জেলার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ছয়জন স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ ধরা পড়তেই আজ হাসপাতালের সামনে সুরক্ষার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন চাঁচল হাসপাতালের নার্সরা | হাসপাতাল বন্ধ রেখে সঠিক ভাবে স্যানিট্যাশন করা ,আক্রান্তদের সরাসরি যোগাযোগে যেসব স্বাস্থ্যকর্মীরা ছিলেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা,প্রত্যেকের পরীক্ষা করা এবং পর্যাপ্ত পরিমান পিপিই […]
আগামী বছরের শুরু থেকেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ছে।
কলকাতা , ৩ ডিসেম্বর:- আগামী বছরের শুরু থেকেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ছে। জানুয়ারি মাস থেকে সরকারি কর্মীদের তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে এই বিষয়ে রাজ্য সরকারি কর্মী সংগঠনের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, পে কমিশনের ফলে রাজ্যের বছরে দুই হাজার কোটি […]
পরিযায়ী শ্রমিকদের বিপদের দিনে তাদের অধিকার কেড়ে নিয়ে চক্রান্ত করার অভিযোগ, আন্দোলনে এস ইউ সি আই।
কোচবিহার,১৯ মে:- গোটা দেশের সাথে আজকের দিনটিকে পরিযায়ী শ্রমিক দিবস হিসেবে পালন করে শ্রমিক সুরক্ষার দাবিতে প্রতীকী বিক্ষোভ আন্দোলন এস ইউ সি আইয়ের। আজ কোচবিহার সদর মহকুমা শাসকের দফতরের সামনে ওই প্রতীকী বিক্ষোভ কর্মসূচী পালন করে এসইউসিআই। তাঁদের অভিযোগ, একদিকে যখন গোটা দেশে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে গিয়ে কোথাও অনাহারে কোথাও দুর্ঘটনায় মারা যাচ্ছে। […]






