হাওড়া,২২ ফেব্রুয়ারি:- ফের রক্ষীবিহীন এটিএমের ভল্ট ভেঙে টাকা লুঠের ঘটনা ঘটল হাওড়ায়। লিলুয়ার মধ্য খালিয়া অঞ্চলের ওই এক বেসরকারি ব্যাঙ্কের এটিএম গ্যাস কাটার দিয়ে কেটে টাকা লুঠ করা হয় বলে জানা গেছে। প্রায় ২১ লক্ষ টাকা লুঠ হয়েছে বলে জানা গেছে। শনিবার সকালে খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ওই বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় পুলিশের তরফ থেকে। এটিএম পরীক্ষা করে দেখার পরই পরিষ্কার হয় ভল্ট থেকে ওই পরিমাণ টাকা খোওয়া গিয়েছে। ওই এটিএমের দোতলায় থাকেন বাড়ির মালিক। তিনি জানিয়েছেন, সম্ভবত শুক্রবার অধিক রাতে ঘটনাটি ঘটেছে। ওই এটিএমে কোনও রক্ষী থাকে না। সেই সুযোগকে কাজে লাগিয়েই দুষ্কৃতীরা গ্যাস কাটার দিয়ে ভল্ট কেটে টাকা লুঠ করে নিয়ে পালায়। লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। তদন্তে নেমেছে সিটি পুলিশের গোয়েন্দারা।তবে শহরে গত কয়েক মাসে একাধিক এটিএম থেকে লুঠের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
উল্লেখ্য, এর আগেও লিলুয়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে প্রায় ২৯ লক্ষ টাকা লুঠ হয়েছিল। আন্দুলে ৩টি এটিএম ভেঙে লুঠ হয়েছিল প্রায় ৪৫ লাখ টাকা। এবার লিলুয়ার খালিয়া মোড়ে অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুঠের ঘটনা ঘটল। এদিকে লিলুয়া এটিএম থেকে টাকা লুঠ প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অংশুমান সাহা বলেন, ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। লিলুয়া থানার পাশাপাশি হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ঘটনার তদন্ত করছেন। বেশ কিছু তথ্য-প্রমাণ ইতিমধ্যেই জোগাড় হয়েছে। এটিএমের ভিতর এবং বাইরেই শুধু নয়, পাশাপাশি নিকটবর্তী এবং দূরবর্তী এলাকায় বিভিন্ন সিসিটিভির ফুটেজ জোগাড় করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, এই এটিএম লুঠের ঘটনায় তিন থেকে চারজন যুক্ত ছিল। এরা চারচাকা গাড়িতে করে এসেছিল। একজন গাড়ি চালাচ্ছিল। বাইরে একজন রাস্তায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। এবং এটিএমের ভিতরে ঢুকেছিল দুজন। এদের সনাক্ত করার চেষ্টা হচ্ছে। পরিচয় জানার চেষ্টা চলছে। এর আগে গত কয়েক মাসে হাওড়ায় যে তিন-চারটি এটিএম থেকে টাকা লুঠের ঘটনা ঘটেছিল তার সমস্ত তথ্য জোগাড় করে তাতে কারা যুক্ত ছিল তাদের বিষয়ে তথ্যাদি সংগ্রহ করে এই ঘটনার সঙ্গে তারা যুক্ত ছিল কিনা সেগুলি সবই দেখা হচ্ছে। এই ঘটনার খুব তাড়াতাড়ি কিনারা হবে বলেই আমরা মনে করছি। প্রাথমিকভাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২১লক্ষ ২৪ হাজার ৫০০ টাকার মতো এটিএম থেকে লুঠ হয়েছে। এই দুষ্কৃতীদের খোঁজ চলছে।Related Articles
দ্বিতীয় দফা ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কমিশনে অভিযোগ জানালো তৃণমূল।
কলকাতা , ২ এপ্রিল:- দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূলের এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে। তৃণমূল নেতা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রাম সহ অন্যান্য জায়গায় বিজেপি ভয়ের পরিবেশ তৈরি করেছিল। ভোটারদের […]
রক্তের চাহিদা মেটাতেই ডানকুনিতে যুব তৃণমূলের রক্তদান উৎসব।
চিরঞ্জিত ঘোষ, ৬ জুন:- আজ ডানকুনি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রতিবছর এই সময় রক্তের অভাব থাকে সেই রক্তের চাহিদা মেটানোর জন্যই আজকে এই প্রয়াস। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার , হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব , জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি […]
বাপ্পি লাহিড়ীর চিতাভস্ম আজ বিসর্জন দেওয়া হলো কলকাতার গঙ্গায়।
কলকাতা, ৩ মার্চ:- প্রয়াত গীতিকার ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাপি লাহিড়ীর চিতাভস্ম আজ কলকাতায় গঙ্গায় বিসর্জন দেওয়া হল। স্ত্রী চিত্রাণী ও ছেলে বাপ্পা-সহ পরিবারের সদস্যরা আজ মুম্বই থেকে কলকাতায় আসেন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু। এখান থেকে গঙ্গার ঘাটে গিয়ে পারিবারিক প্রথা মেনে বাপি লাহিড়ীর চিতাভস্ম গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারি […]







