কলকাতা , ২২ ডিসেম্বর:- এবার তেলুগু ভাষাকে রাজ্য প্রশাসন সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিল। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জি। নবান্নে তিনি এদিন বলেন মূলত খড়গপুর এলাকার তেলুগু ভাষীরা অনেকদিন ধরে সরকারের কাছে আবেদন জানিয়ে আসছিল তাদের ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য । ওই এলাকার জন প্রতিনিধি প্রদীপ সরকার ও বারবার আবেদন করছিলেন। তাঁদের এই আবেদনে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নিল। রাজ্য প্রশাসন এর আগে বাংলা ছাড়া সরকারি ভাষা হিসেবে নেপালি, উর্দু ,হিন্দি ,সাঁওতালি, পাঞ্জাবি ,ওড়িয়া ,রাজবংশী কামতাপুরি , কুরমুখ ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গের যে সমস্ত অধিবাসীদের ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই তালিকায় তেলুগু ভাষীদের ও যুক্ত করা হল।
Related Articles
পঞ্চায়েতের নমিনেশন ঘিরে এবার উত্তেজনা হাওড়ায়।
হাওড়া, ১২ জুন:- এবার নমিনেশনে বাধা তৃণমূলকেই। তবে এক্ষেত্রে অভিযোগের তীর তৃণমূলের আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগ, এই ঘটনায় আক্রান্ত হয়েছেন মহিলা কর্মাধ্যক্ষ সহ একাধিক তৃণমূল কর্মী। হাওড়ার বালি-জাগাছা ব্লক বিডিও অফিসের ঘটনায় উত্তেজনা। জানা গেছে, গতকাল রাত থেকেই শুরু হয়েছিল গন্ডগোল। ভাঙচুর হয় একাধিক দোকান। ঘটনাস্থলে আসে লিলুয়া থানার বিশাল পুলিশ ও র্যাফ। বিজেপিরও নমিনেশন […]
হায়দরাবাদকে হারিয়ে লড়াইয়ে টিকে রইল ধোনির দল
স্পোর্টস ডেস্ক , ১৪ অক্টোবর:- এ দিন হেরে গেলে প্লে অফের দৌড় থেকে ছিটকেই যেতে হতো ধোনিদের। মঙ্গলবার লড়াই করে হায়দরাবাদকে ২০ রানে হারিয়ে ২ পয়েন্ট ঘরে তুলল চেন্নাই। আইপিএলের পয়েন্ট টেবলে ছয়ে উঠে এল তিন বারের চ্যাম্পিয়নরা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে চেন্নাই তোলে ৬ উইকেটে ১৬৭ রান। এ বারের আইপিএলে আগের ম্যাচগুলোয় রান তাড়া করতেই দেখা […]
কোন্নগর রেল স্টেশনের হিন্দি লেখার উপর লেপে দেওয়া হলো কালি।
হুগলি , ২১ ডিসেম্বর:- হুগলি জেলার কোন্নগর রেল স্টেশনের হিন্দিতে লেখা বোর্ডের উপর লেপে দেওয়া হলো কালো কালি। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে। এদিন সকালে নিত্যযাত্রীরা ট্রেন ধরতে স্টেশনে এলে দেখতে পায় হিন্দিতে লেখা কোন্নগর নামের উপর কালো কালি লেপে দেওয়া হয়েছে।এই ঘটনাকে বা কারা করলো সেই প্রশ্নই ঘুরছে সকলের মাথায়। ঘটনার তদন্ত […]







