কলকাতা , ১৮ ডিসেম্বর:- দলত্যাগী নেতাদের নিয়ে না ভেবে সরকারের উন্নয়ন কর্মসূচিকে সামনে রেখে বিধানসভা ভোটের প্রস্তুতি নিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। কালীঘাটে দলীয় শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই বার্তা দিয়েছেন বলে দলীয় সূত্রে খবর। দল ছেড়ে যাওযা নেতাদের উদ্দ্যেশ্যে তিনি বলেন,যারা যাচ্ছেন তাঁরা দলের বোঝা৷ তাতে দলের কিছু যায় আসে না৷ এরা বেরিয়ে যাওয়ার ফলে আ্খেরে তৃণমূল কংগ্রেসের উপকার হবে৷ যত সময় এগোচ্ছে তত ভাঙন হচ্ছে আরও তীব্র ৷ ক্রমাগত রক্তক্ষরণ বাড়ছে শাসকদলের৷ কিন্তু তাতে বিন্দুমাত্র চিন্তিত নয় তৃণমূল আরও একবার কড়া বার্তা দিলেন দলনেত্রী৷ আগামিকাল মেদিনীপুরের কলেজ মাঠে অমিত শাহের সামনে সভামঞ্চে বিজেপিতে যোগ দিচ্ছেন জনপ্রিয় জননেতা শুভেন্দু অধিকারী ৷ সঙ্গে রয়েছেন শুভেন্দু অনুগামী তৃণমূল ত্যাগী একঝাঁক তৃণমূল বিধায়ক, নেতা, সাংসদ৷ তার ১২ ঘণ্টা আগে কালীঘাটের এই বৈঠকে নজর ছিল গোটা রাজ্যের ৷
Related Articles
প্রধানমন্ত্রীর রাজনৈতিক বক্তব্যে মর্মাহত হয়ে প্রাক্তনী সংসদের আজীবন সদস্যপদ থেকে ইস্তফা দিলেন সুবীর মুখার্জী।
হুগলি,১৩ জানুয়ারি:- যুগনায়কের পীঠস্থানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বক্তব্যে মর্মাহত হয়ে এবারে বেলুর মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের প্রাক্তনী সংসদের আজীবন সদস্যপদ থেকে ইস্তফা দিলেন সুবীর মুখার্জী। প্রসঙ্গত সুবীরবাবু হুগলী জেলা পরিষদের তৃণমূল সদস্য তথা পূর্ত্ত কর্মাধ্যক্ষ। Post Views: 462
পঞ্চায়েত প্রধানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা , উত্তপ্ত খানাকুল।
খানাকুল, ১৯ মার্চ:- স্থানীয় পঞ্চায়েত প্রধানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। আহত ব্যক্তির নাম অরুপ দাস। ঘটনাটি ঘটেছে খানাকুলের রামমোহন ২ অঞ্চলে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে, খানাকুল ১নম্বর ব্লকের রামমোহন ২নম্বর অঞ্চলের পঞ্চায়েত প্রধানের স্বামীর উপর দুষ্কৃতী হামলার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। সূত্র থেকে জানা গেছে এদিন পঞ্চায়েত […]
ক্লাবের দাবিমতো টাকা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা।
হাওড়া, ৪ মে:- ক্লাবের দাবিমতো চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকায়। যদিও ক্লাব কর্তৃপক্ষ চাঁদা চাওয়া অথবা হামলার কথা অস্বীকার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রের খবর, ঈদ উপলক্ষে রাতে জগৎবল্লভপুরের মুন্সিরহাটে স্থানীয় ক্লাবের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের […]










