হাওড়া ,১৬ ডিসেম্বর:- বিপজ্জনকভাবে লাইন পেরতে গিয়ে হাওড়াগামী ডাউন লোকাল ট্রেনের ধাক্কায় মারা গেলেন এক যুবক। আজ সকালে বালি স্টেশনে ঘটনাটি ঘটে। মৃতের পরিচয় জানা যায়নি। বছর আনুমানিক ৩৫। এদিন সকাল ১০টা নাগাদ বালি স্টেশনের ১ ও ২ নম্বর প্লাটফর্মের মাঝখানে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে আসে রেল পুলিশ। জিআরপি ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করছে।
Related Articles
ডোমজুড়ে বাঘের আতঙ্ক, বন দফতরের দাবি এটি বাঘরোল। পাতা হলো খাঁচা।
হাওড়া, ৩০ আগস্ট:- রাতের অন্ধকারে বাঘের আতঙ্ক ছড়ালো হাওড়ার ডোমজুড়ে। গত তিনদিন ধরে স্থানীয় কোরলা সর্দারপাড়ায় রাতের অন্ধকারে বাঘের মতো দেখতে একটি প্রাণীকে দেখেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার সিসিটিভিতেও বাঘের মতো দেখতে সেই প্রাণীটির ছবি ধরা পড়ে। সেই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে আশপাশের কয়েকটি গ্রামেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন […]
শ্রমিক খুনে চাঞ্চল্য ব্যান্ডেলে।
হুগলি, ১৬ সেপ্টেম্বর:-বিশ্বকর্মা পুজোর আগের দিন সাহাগঞ্জের জুপিটার কারখানার সুপারভাইজার খুন! প্রকাশ্য দিবালোকে এক শ্রমিককে পিটিয়ে খুন। ঘটনায় আহত আরও এক শ্রমিক। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল সাহাগঞ্জের জুপিটার কারখানার সামনে। মৃতের নাম পাপ্পু দাস (দেবা)। স্থানীয় সূত্রে খবর, এ দিন বিকেল সাড়ে তিনটে নাগাদ রেলের যন্ত্রাংশ ও ওয়াগন তৈরির কারখানা থেকে বেরিয়েছিলেন দেবা। গেটের […]
আজ থেকেই শুরু হলো রাজ্যে চার বিধানসভা উপনির্বাচনের মনোনয়ন।
কলকাতা, ১৩ জুন:- রাজ্যে বিধানসভার উপনির্বাচন হতে চলেছে চার কেন্দ্রে। শুক্রবার থেকেই শুরু হলো তার মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ, চলবে ২১শে জুন পর্যন্ত। ইতিমধ্যেই কমিশন জানিয়েছে আগামী ১০ই জুলাই হবে এই চার জায়গায় নির্বাচন এবং ১৩ই জুলাই ফলাফল ঘোষণা। পাশাপাশি এই চার কেন্দ্রের জন্য এখনও পর্যন্ত ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। […]










