কলকাতা , ১৪ ডিসেম্বর:-ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্য সরকার আগামী মাস থেকে সব স্তরের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আরো এক কিস্তি মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ নবান্নে অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেসব কর্মীর মূল বেতন দুই লাখ এক হাজার টাকার মধ্যে তারা সবাই আগামী পয়লা জানুয়ারি থেকে আরও তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এর ফলে মহার্ঘ ভাতা দেওয়ার হার ১২৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ১৩৩ শতাংশ হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আগামী মাস থেকে ন্যূনতম মজুরি আইনে বিভিন্ন সরকারি সংস্থায় কর্মরত শ্রমিকদের দৈনিক মজুরি সতেরো টাকা করে বৃদ্ধি করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Related Articles
গঙ্গায় কুমির আতঙ্ক উত্তরপাড়ায়।
হুগলি, ১৫ সেপ্টেম্বর:- কাটোয়া মুর্শিদাবাদে গঙ্গায় কুমির দেখা গেছে সম্প্রতি। হুগলির হিন্দমোটর উত্তরপাড়া এলাকার গঙ্গায় লম্বাটে একটি প্রাণীকে গঙ্গায় ভাসতে দেখা গেলো শুক্রবার। হিন্দমোটর বিবি স্ট্রিট ঘাট এলাকায় গঙ্গায় ভেসে থাকতে দেখা যায় একটি লম্বা কাঁটা যুক্ত লেজ ওয়ালা প্রাণীকে।কুমির আতঙ্ক ছড়ায়। ২০২১ সালে ৭ ডিসেম্বর শেওড়াফুলি কালিবাবুর ঘাটে একটি মৃত কুমির উদ্ধার করে বন […]
হাই ভোল্টেজ দুই অনুষ্ঠানকে ঘিরে আগামীকাল টানটান রাজ্য।
কলকাতা, ২১ জানুয়ারি:- একদিকে অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে অনেক মানুষের উন্মাদনা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কলকাতার রাজপথে সংহতি মিছিলের আয়োজন। দুই হাই ভোল্টেজ অনুষ্ঠানকে ঘিরে টানটান গোটা রাজ্য। দুই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য পুলিশ। শুক্রবার বিকালে সব জেলার পুলিশসুপার […]
রবিবাসরীয় বিকালে জমজমাট প্রচার দীপ্সিতা ধরের।
হুগলি, ৫ মে:- কানাইপুর পঞ্চায়েত এলাকার বারোয়ারীতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা। হুডখোলা গাড়িতে দীপ্সিতার সঙ্গে প্রচারে দেখা যায় অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্যকে। দীপাঞ্জন বলেন আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। এতদিন সবাই বলত তরুন প্রার্থী কোথায়। এখন সবই তরুন মুখ। তাদের ভোট দিয়ে লোকসভায় পাঠান। দীপ্সিতা বুদ্ধদেব ভট্টাচার্যের এ আই বানিয়ে প্রচার সম্পর্কে বলেন, প্রযুক্তি ভালো কাজেই ব্যবহার করা […]











