কলকাতা , ৭ ডিসেম্বর:- দুয়ারে সরকার কর্মসূচি র অংশ হিসাবে বিভিন্ন শিবিরে ব্যাপকভাবে জনসমাগম হওয়ার জেরে রাজ্য সরকার স্বাস্থ্য সাথী এবং খাদ্য সাথী প্রকল্পের কার্ড এর জন্য প্রয়োজনীয় ফরম বাড়ি বাড়ি গিয়ে জনগণের হাতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। গত পয়লা ডিসেম্বর থেকে চালু হওয়া এই কর্মসূচিতে রাজ্যজুড়ে বিভিন্ন শিবিরে এখনো পর্যন্ত যে প্রায় ২২ লক্ষ মানুষ অংশ নিয়েছেন তার বেশিরভাগই এই দুটি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য বলে রাজ্য প্রশাসনের আধিকারিকদের একাংশ জানিয়েছেন। পাশাপাশি কভিড সর্তকতা মেনে ভিড় এড়াতে অনলাইনে ফরম পূরণ করার জন্য গ্রাহকদের কাছ থেকে যেন ন্যূনতম তথ্য সংগ্রহ করা হয় নির্দেশিকায় সেটাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
Related Articles
বস্তি উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার দক্ষিণেশ্বর।
উঃ২৪পরগনা, ৩০ জানুয়ারি:- দক্ষিণেশ্বর বস্তি উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার। কামারহাটি পৌরসভার অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণেশ্বর রেল লাইন সংলগ্ন বস্তি উচ্ছেদ করতে আসে রেলের আধিকারিকরা। এই নিয়ে পঞ্চমবার আধিকারিকরা এসে এই দক্ষিণেশ্বর রেল বস্তি উচ্ছেদ করতে সচেষ্ট হয়। এখানে প্রায় ৪০০ পরিবারের বসবাস। কেউ ১৫-২০ বছর কেউবা তারও বেশি দিন ধরে দক্ষিণেশ্বরের এই রেল স্টেশন সংলগ্ন […]
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার পেনশনের ৬ মাসের এর অর্থ রাজ্যের রিলিফ ফান্ডে দান করলেন।
কলকাতা,১ এপ্রিল:- প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার পেনশনের ৬ মাসের এর অর্থ রাজ্যের রিলিফ ফান্ডে দান করলেন। একেবারেই নিঃশব্দে । দীর্ঘদিন ধরে অসুস্থ বুদ্ধদেববাবু বর্তমানে লোকচক্ষুর আড়ালে পাম এভিনিউয়ের বাড়িতে থাকেন ।শেষবার তাকে দেখা গিয়েছিল বামফ্রন্টের ব্রিগেড সমাবেশে । তারপর থেকে তাকে আর বাড়ির বাইরে কেউ দেখেনি ।সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার তিনি যখন রাজ্যপাল […]
রাজ রাস্তাশ্রী প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা ২৮ শে মার্চ।
কলকাতা, ১৮ মার্চ:- ‘রাস্তাশ্রী প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হবে আগামী ২৮ মার্চ। প্রশাসনিক সূত্রের খবর ওই দিন ভার্চুয়াল মাধ্যমে একযোগে সাড়ে ১১ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘রাস্তাশ্রী’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করতে হবে বলে প্রত্যেক জেলা প্রশাসনকে নির্দেশ দিল নবান্ন। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে মহিলাদের […]










