এই মুহূর্তে জেলা

দিল্লির বিস্ফোরণে নিহতদের শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জলন বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে।

হুগলি,১১ নভেম্বর:- সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করল এলাকাবাসীরা। মঙ্গলবার সন্ধ্যায় হুগলির বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এইভাবেই শ্রদ্ধা জানালেন এ ব্যাপারে বলতে গিয়ে দশ নম্বর ওয়ার্ডের পুর সদস্য তথা পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ জানান সোমবার সন্ধ্যায় দিল্লিতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তাতে ভারতবাসী হিসাবে আমরা সবাই মর্মাহত।

একদল সন্ত্রাসবাদীর হামলায় এতগুলো নিরীহ মানুষের প্রাণ গেল, আজ আমরা আমাদের এলাকার মানুষরা সবাই মিলে ঘটনায় নিহত বিদেহী আত্মাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করলাম এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। আমরা চাই যেভাবে এই নৃশংস ঘটনায় এতগুলো লোকের প্রাণ গেল তার সঠিক বিচার হোক এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই সমস্ত দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিক আমাদের দেশের সরকার।