সুদীপ দাস , ৭ ডিসেম্বর:- বিজেপির উত্তরকন্যা অভিযানে পুলিশের সাথে খন্ডযুদ্ধে এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার আঁচ হুগলিতেও। সোমবার সন্ধ্যায় উত্তরকন্যার ঘটনার প্রতিবাদে হুগলি মোড়ে পথ অবরোধ করে বিজেপি। বিজেপি যুব মোর্চার সভাপতি সুরেশ সাউয়ের নেতৃত্বে চলে অবরোধ। এদিন প্রথমে চুঁচুড়ার দলীয় কার্যালয় থেকে তাঁরা মিছিল করে হুগলি মোড়ে যায়। সেখানে তাঁরা জিটি রোড অবরোধ করে। অবরোধের জেরে সারি সারি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পরে। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সরব হয় বিজেপি কর্মী সমর্থকরা। টানা একঘন্টা অবরোধ চলার পর নিজেরাই অবরোধ তুলে নেয়।
Related Articles
চিনা মাঞ্জার প্রকোপ কমাতে দেশী সুতো-লাটাই প্রদান তৃণমূলের।
সুদীপ দাস , ১৬ সেপ্টেম্বর:- একদিকে নব প্রজন্মের কাছে ঘুড়ি ওড়ানোর প্রভাব কমছে, অন্যদিকে যারা ওড়াচ্ছেন তাঁদের কাছে চায়না সুতোর প্রভাব বাড়ছে। আর চায়না সুতোর প্রভাব বাড়ায় পক্ষীকূল থেকে শুরু করে সাধারন মানুষেরও প্রান সংশয়ে পড়ছে। দিন কয়েক আগেই চন্দনগরে বড়সড় চিনা মাঞ্জা কারখানার হদিস পেয়েছে পুলিশ। চায়না সুতোর বিরুদ্ধে যতই ধরপাকড় করুক না কেন […]
কলকাতা পুলিশে বড়সড় রদবদল!
হুগলি, ১৮ নভেম্বর:- কলকাতা পুলিশে বড়সড় রদবদল! ২১ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকের বদল করল লালবাজার। থানার অফিসার ইনচার্জদের বদলি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মানিকতলা থানার অতিরিক্ত ওসি বীরেশ্বর রায় হলেন তালতলা থানার ওসি। সিঁথি থানার অতিরিক্ত ওসি মণীশ মজুমদার হলেন উল্টোডাঙা থানার ওসি। টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি রাজীব চট্টোপাধ্যায় হলেন টালিগঞ্জ থানারই ওসি। বাঁশদ্রোণী থানার […]
এসএসসি গ্রুপ ডি ও নবম দশম শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অনিয়ম খুঁজতে সমীক্ষার নির্দেশ।
কলকাতা, ২৪ এপ্রিল:- এসএসসি গ্রুপ ডি ও নবম দশম শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অনিয়ম খুঁজতে রাজ্য সরকার সমীক্ষার নির্দেশ দিয়েছে। অযোগ্য প্রার্থীদের নিয়োগ বাতিল করে কিভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা যায় সে সম্পর্কেও শিক্ষা দফতরের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে শিক্ষা দফতরকে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। […]










