প্রসেনজিৎ মাহাতো ২৯ নভেম্বর:- আইএসএলে প্রথম ম্যাচ খেলে ফেলল এস িস ইস্টবেঙ্গল। কিন্তু লাল–হলুদের ১০ নম্বর জার্সির মালিক কে? ডার্বিতে তা অধরা থেকে গিয়েছে। এটিকে মোহনবাগানের দশ নম্বর জার্সির মালিক এডু গার্সিয়া। এস সি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার দশ নম্বর জার্সি কাউকে দেননি। সুতরাং লাল–হলুদের এখনও পর্যন্ত দশ নম্বরের মালিক কেউ নেই। কিন্তু এই দশ নম্বর জার্সি দলের অন্য সব মধ্যে মূল্যবান। কিন্তু এবার দশ নম্বর কেউ নেই। সপ্তম বিদেশি নিযুক্ত হবে লাল–হলুদে। সেই বিদেশি কি পাবেন দশ নম্বর? সূত্রের খবর, ফুটবলারদের ফাউলার বলেছেন, দশ নম্বর কাউকে দেওয়ার মতো খুঁজে পাননি তিনি। এর আগে ফুটবলারদের ফাউলার বলেন, ‘প্র্যাকটিসে লাল–হলুদ জার্সি হবে না। লাল–হলুদ জার্সি এমনি এমনি পাওয়া যায় না। এই লাল–হলুদ রং পরিশ্রম করে অর্জন করতে হয়।’ দলকে তাতােত জার্সি নিয়ে কৌশল অবলম্বন করছেন ফাউলার।
Related Articles
উত্তরাখন্ডে টানেলে আটক থাকা শ্রমিকদের সুস্থভাবে উদ্ধারের কামনায় হাওড়ায় যজ্ঞ।
হাওড়া, ২৩ নভেম্বর:- উত্তরাখণ্ডের টানেলে আটকে থাকা ৪১ জন শ্রমিককে সুস্থ অবস্থায় উদ্ধারের জন্য হোম যজ্ঞের আয়োজন করা হলো হাওড়ার। আজ সকালে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের গঙ্গার ধারে পঞ্চমুখী হনুমান মন্দিরে যজ্ঞের আয়োজন করা হয়। হোম যজ্ঞ পুজোপাঠের মধ্যে দিয়ে একচল্লিশ জন শ্রমিক যাতে সুস্থভাবে তাদের পরিবারের কাছে ফিরতে পারে সেই জন্য এই পুজোপাঠ করা হলো। […]
আরও এক দফা বাড়ানো হলো দুয়ারে সরকার প্রকল্পের মেয়াদ।
কলকাতা , ২১ জানুয়ারি:- সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজ্য সরকারের গৃহীত দুয়ারে সরকার প্রকল্পের মেয়াদ আরও এক দফা বাড়ানো হচ্ছে। বিগত চার দফায় সারা রাজ্যে ওই প্রকল্প অভূতপূর্ব সাড়া পেয়েছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন আগামী ২৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফের একদফায় এই দুয়ারে সরকার কর্মসূচি […]
এবার জয় হিন্দ বাহিনীর লোগো নিজেই তৈরী করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১ ফেব্রুয়ারি:- নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম দিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ছাত্র সমাজকে তাঁরই আদর্শে গড়ে তুলতে জয় হিন্দ বাহিনী গড়ে তোলার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বাহিনীর লোগো নিজে তৈরি করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন জয় হিন্দ বাহিনীকে আপাতত চারটি জোনে ভাগ করবে রাজ্য সরকার। তিনি জানিয়েছেন শিলিগুড়ি, […]








