হাওড়া , ২৮ নভেম্বর:- ভোটার তালিকায় নাম সংশোধনের কাজ সংক্রান্ত আলোচনা চলাকালীন বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। শুক্রবার রাতে হাওড়ার বাঁকড়া পশ্চিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। বিজেপির অভিযোগ, বাঁশ, রড দিয়ে অতর্কিতে হামলা চালানো হয়। ঘটনায় বাঁকড়ার বিজেপির মন্ডল সভাপতি ও দলীয় কর্মীরা আক্রান্ত হন। অভিযোগ, শেখ নিজামুদ্দিন নামের বিজেপির ওই মন্ডল সভাপতিকে বিল্ডিংয়ের ছাদের সিঁড়ি দিয়ে ধাক্কা মারতে মারতে নিচে ফেলা হয়। তাঁকে রাতেই হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপির আরও চার পার্টি কর্মী। বিজেপির অভিযোগ, ডোমজুড়-৪ এর মন্ডল সভাপতি শেখ নিজামুদ্দিন সহ বেশ কয়েকজন পার্টি কর্মী ঘটনায় জখম হন। সে সময় ভোটার তালিকায় সংশোধনের কাজ চলছিল। বাঁকড়া-২ এর এক পঞ্চায়েত সদস্য, সেখানকার উপপ্রধান, বাঁকড়া-৩ এর প্রধান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি।
Related Articles
ডানকুনির তৃণমূল কাউন্সিলরদের দু জায়গায় ভোটে নাম নিয়ে বিরোধী দলনেতার প্রশ্ন, পাল্টা তৃণমূলও।
হুগলি, ৪ আগস্ট:- ডানকুনি পুরসভার তৃনমূল কাউন্সিলর কবিরুল আলমের দুই জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে, নিজের ফেসবুক দেওয়ালে লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পাল্টা বিধায়ক হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁইন এর দাবী, বিজেপির এক নেতা পরাগ তরু মিত্রের দু জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে। পরাগ মিত্রের চাঁপদানি বিধানসভা ও শ্রীরামপুর বিধানসভা দু […]
বালিতে প্রচারে বাম প্রার্থী দীপ্সিতা। উত্তর হাওড়ায় তৃণমূল প্রার্থীর প্রচারে টেলি তারকা নীল।
হাওড়া , ২৬ মার্চ:-প্রচারে নেমে জনসংযোগকেই হাতিয়ার করেছেন বালি কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। শুরু হয়েছে জোরকদমে প্রচার। শুক্রবার সকালে পায়ে হেঁটে কর্মীদের নিয়ে ভোট প্রচারে নামেন তিনি। সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী দীপ্সিতা এদিন ৫১ নং ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে প্রচার করেন। বালি জেটিয়া বাড়ি, নিমতলা, বালিখাল অঞ্চলে ডোর টু ডোর প্রচার করেন তিনি। দীপ্সিতা বলেন, […]
ডানকুনিতে উদ্বোধন হলো কফি হাউজের , মিলবে অত্যাধুনিক পরিষেবা।
চিরঞ্জিত ঘোষ , ২৩ জানুয়ারি:- ডানকুনিতে উদ্বোধন করা হলো রূপস আড্ডা নামে একটি কফি শপের। এ প্রসঙ্গে বলতে গিয়ে সংস্থার কর্ণধার কৃষ্ণেন্দু মিত্র জানালেন যে কফি সপ টি করার উদ্দেশ্য হচ্ছে ডানকুনি এলাকার অল্প বয়সী ছেলেমেয়েরা তারা যেমন এখানে আড্ডা দিতে পারবেন তাঁর সঙ্গে সঙ্গে সুস্থ আলোচনা এবং বিভিন্ন রকম পড়াশোনার ব্যাপারে তারা একে অপরের […]









