কলকাতা , ২৮ নভেম্বর:- আগামী সপ্তাহেই মাঝেরহাট ব্রিজের উদ্বোধন। মুখ্যমন্ত্রী সেতুর উদ্বোধন করবেন, জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পূর্ত দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার উদ্বোধনের দিন ঘোষণা করা হবে। মনে করা হচ্ছে, ডিসেম্বরের প্রথমার্ধেই খুলে যেতে পারে মাঝেরহাট ব্রিজ। সেতুর ভারবহন ক্ষমতা যাচাই করতে চলছে লোড টেস্ট। নতুন ব্রিজ ভার নিতে পারবে ৩৮৫ টন। বহন ক্ষমতা বাড়াতে ব্যবহার করা হয়েছে ৮৪ টি বিশেষ কেবল। ইতিমধ্যেই শুরু হয়েছে কেবল ফিক্সিংয়ের কাজ। গাড়ি চলাচলের সময় কেবলে ৬ মিলিমিটারের কম সংকোচন-প্রসারণ হওয়ার কথা। সেই বিষয়টিও পরীক্ষা করে দেখা হচ্ছে। মাঝেরহাট ব্রিজের ২২৭ মিটার ঝুলন্ত অংশটিকেও বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। সাড়ে ৬০০ মিটারের ব্রিজটি এবার তৈরি হয়েছে চার লেনের। পূর্ত দফতর সূত্রে খবর, রেলওয়ে সেফটি কমিশনের সবুজ সঙ্কেত মিললেই রাজ্যের সঙ্গে আলোচনার পর খুলে দেওয়া হবে ব্রিজটি।
Related Articles
লিলুয়ায় জোড়া অগ্নিকাণ্ড।
হাওড়া, ২ এপ্রিল:- মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার লিলুয়ায় ভট্ট মীরপাড়ায় একটি রবার ফ্যাক্টরিতে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর পাশাপাশি আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে লিলুয়ার আনন্দনগর ঝাউতলায়। সেখানে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আসে। Post Views: 311
করোনা আক্রান্তের মৃতদেহ দাহ করাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁশবেড়িয়ার গন্ধেশ্বরী ঘাটে।
হুগলি , ২৮ জুলাই:- করোনা আক্রান্তের মৃতদেহ দাহ করাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁশবেড়িয়ার গন্ধেশ্বরী ঘাটে। সোমবার সন্ধ্যা থেকেই স্থানীয় বাসিন্দারা গন্ধেশ্বরী ঘাটে জড়ো হয়। করোনায় মৃতদের দাহ করা হচ্ছে ওই ঘাটে , অভিযোগ বাসিন্দাদের । চুঁচুড়া থানার পুলিশ গিয়ে বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করে । শুধু গন্ধেশ্বরী ঘাট নয় মহামারীতে মৃত্যু বাড়ছে , তাই বিভিন্ন পুরসভা […]
দুবাইয়ে বুকিদের রমরমা ! এক ক্রিকেটারের সঙ্গে গড়াপেটার চুক্তি ।
স্পোর্টস ডেস্ক , ৪ অক্টোবর:- কয়েকদিন আগেই বোর্ডের (BCCI) দুর্নীতিদমন শাখার প্রধান স্বীকার করে নিয়েছিলেন, দুবাইয়ে উপস্থিত রয়েছে বুকিদের একাংশ। আর এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যে এক ক্রিকেটারের সঙ্গে বুকিদের তরফ থেকে যোগাযোগের চেষ্টাও নাকি করা হয়েছে। আর সে খবর জানতে পেরে ইতিমধ্যে তদন্তও শুরু হয়েছে। সংবাদসংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন বোর্ডের দুর্নীতিদমন […]







