হাওড়া , ২৩ নভেম্বর:- প্রথা মেনে নবমীর ভোরে বেলুড় মঠ সারদাপীঠে শুরু হল ৭৫তম জগদ্ধাত্রী পুজো। নিয়মমতো নবমীতে তিন প্রহরে পুজো হয়। সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো। আজ ভোর সাড়ে পাঁচটায় দেবীর প্রাণপ্রতিষ্ঠার পর পূজা শুরু হয়। এখন চলছে পুর্বাহ্নের পূজা। এগারোটায় মধ্যাহ্ন পূজা এবং দুপুর দুটোয় হবে অপরাহ্ন পূজা। বিকেল চারটেয় হোম। সন্ধে সাড়ে ছটায় আরতি। এরই মাঝে সকাল ন’টায় হবে পুষ্পাঞ্জলি। এবারের পূজোতে দর্শক প্রবেশ নিষিদ্ধ। কেবলমাত্র সারদাপীঠ ও বেলুড় মঠের সন্ন্যাসীরাই থাকছেন পুজোতে। পুজো হচ্ছে বেলুড়মঠের রীতি মেনে তন্ত্রমতে। পূজা করছেন সন্ন্যাসীরা। থাকছেন ব্রহ্মচারী মহারাজেরাও। আগামীকাল সকালে দর্পণ বিসর্জন ও সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন হবে।
Related Articles
কোভিড পরিস্থিতিতে বকেয়া পুর ভোটে রাজি নয় রাজ্য নির্বাচন কমিশন ।
কলকাতা ,১ অক্টোবর:- কোভিড পরিস্থিতির মধ্যেই সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে বিহারে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিন্তু বহুদিন ধরে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া এরাজ্যের পুরসভায় ভোট করানোর বিষয়ে কোন হেলদোল নেই সরকার বা রাজ্য নির্বাচন কমিশনের তরফে। রাজ্যে বকেয়া পুরভোট কবে হবে তা নিয়ে দুপক্ষই আশ্চর্যজনক ভাবে নীরব। বরং করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না […]
স্বাধীনতার ৭৫ বছরে আলিপুর সেন্ট্রাল জেল চত্বরে তৈরি হচ্ছে ‘ইন্ডিপেন্ডেন্স মিউজিয়াম।’
কলকাতা, ৩১ জানুয়ারি:- স্বাধীনতার ৭৫ বছরে আলিপুর সেন্ট্রাল জেল চত্বরে তৈরি হচ্ছে ‘ইন্ডিপেন্ডেন্স মিউজিয়াম।’ ব্রিটিশ শাসিত ভারতবর্ষে এই জেলে বন্দী থাকা বীর স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিকদের তিনি জানান, ওই সংগ্রহশালা তৈরীর কাজ চলছে জোর কদমে। আগামী এক মাসের মধ্যেই সংগ্রহশালা তৈরীর কাজ শেষ হবে। মুখ্যমন্ত্রী […]
ট্রেনে তবলা বাদকের খুন-কাণ্ডে হাওড়ায় DRM কে ডেপুটেশন INTTUC র।
হাওড়া, ২২ নভেম্বর:- ট্রেনের প্রতিবন্ধী কামরায় তবলা বাদককে খুন-কাণ্ডে হাওড়ায় DRM কে ডেপুটেশন INTTUC র। রাতের ট্রেনে যাত্রীদের নিরাপত্তার দাবিতে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। শুক্রবার দুপুরে ওই বিক্ষোভের পাশাপাশি ডিআরএম’কে ডেপুটেশনের কর্মসূচি নেয় উত্তর হাওড়া আইএনটিটিইউসি। উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী বলেন, বিশিষ্ট তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায় রাতের ট্রেনে নৃশংসভাবে খুন […]










