হুগলি , ১২ নভেম্বর:- বিধানসভায় পদত্যাগ পত্র জমা দিলেন হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না, আবার তোলপাড় হুগলির রাজনীতিতে মনের মধ্যে অনেক ক্ষোভ নিয়ে বিধানসভায় অধ্যক্ষের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিলেন হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। বৃহস্পতিবার কোন্নগরে সেই কথা জানালেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।এদিন প্রবীর ঘোষাল জানান বেচারাম মান্নার সাথে অনেকবার কথা হয়েছিল কিন্তু কোনোভাবেই তাকে বোঝানো যায়নি। বেচারাম ফোনে বারবার শুধু জমিয়েছেন তার অনেক ক্ষোভ রয়েছে।তাকে অনেক বোঝানোর অনেক চেষ্টা করা হয়েছে। তবে এদিন বেচারাম মান্নার পদত্যাগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে হুগলি জেলায়। তবে এই বিষয়ে বেচারাম মান্নার কোনো প্রতিক্রিয়া মেলেনি।
Related Articles
যুবরাজের চ্যালেঞ্জের জবাব ভাজ্জির , পাল্টা চ্যালেঞ্জ মাস্টার ব্লাস্টারের !
স্পোর্টস ডেস্ক,১৭ মে:- একদিনের মধ্যেই যুবরাজের চ্যালেঞ্জের পাল্টা জবাব দিলেন মাস্টার ব্লাস্টার। যুবিকে পাল্টা চ্যালেঞ্জও দিলেন শচীন। প্রাক্তন ভারতীয় তারকা যুবরাজ সিং ‘কিপ ইট আপ’ চ্যালেঞ্জ দিয়ে ছিলেন রোহিত শর্মা সহ মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর ও হরভজন সিংকে। একটি ভিডিও পোস্ট করেন যুবরাজ। যাতে দেখা যায় , যুবরাজ সিং ব্যাটের উপর বল নিয়ে নাচাচ্ছেন। […]
আগামীকাল পঞ্চম দফার ছয় জেলার ভোটে থাকছে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা , ১৬ এপ্রিল:-আগামীকাল রাজ্যে পঞ্চম দফার বিধানসভা নির্বাচনে ছয় জেলার যে ৪৫ টি আসনে ভোট নেওয়া হবে সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ন রাখতে মোট পনেরো হাজার ৭৮৩ টি বুথের দায়িত্বে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়াও পনেরো হাজার ৭৯০ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও সেক্টর অফিস, কিউআরটির মতো অন্যান্য দায়িত্বে ১১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী […]
ডুমুরজলায় প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কায় জখম বিজেপি নেত্রী। চ্যাটার্জিহাট থানায় অভিযোগ দায়ের।
হাওড়া, ১৫ জুলাই:- কলকাতা ময়দানে গতকাল প্রাতঃভ্রমণে বেরিয়ে যুবকের উপর দুষ্কৃতিদের হামলা ও ছিনতাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার হাওড়ার ডুমুরজলায় প্রাতঃভ্রমণকারী মহিলাকে গাড়ি দিয়ে জখম করার অভিযোগ উঠল। প্রিয়াঙ্কা শর্মা নামের ওই জখম মহিলা বিজেপির রাজ্য যুব মোর্চার সদস্যা বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোরে প্রাতঃভ্রমণ করার সময়ে প্রিয়াঙ্কাদেবীকে পিছন দিক থেকে গাড়িতে ধাক্কা […]






