স্পোর্টস ডেস্ক , ২৪ অক্টোবর:- মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চেন্নাই সুপার কিংসের ব্যাটিং। ২০ ওভারে তিন বারের চ্যাম্পিয়নরা করে ৯ উইকেটে ১১৪ রান। মুম্বই বোলারদের মধ্যে বোল্ট (৪-১৮), বুমরা (২-২৫) ও রাহুল চহার (২-২২) সফল। রান তাড়া করতে নেমে ১০ উইকেটে ম্যাচ জিতে নিল মুম্বই। ঈশান কিষাণ (৬৮) ও কুইন্টন ডি’ কক (৪৬) অপরাজিত থেকে যান। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম বার ১০ উইকেটে ম্যাচ হারল চেন্নাই। এ দিন হারের ফলে এ বারের টুর্নামেন্ট থেকে ছিটকেই গেল চেন্নাই। অঙ্কের হিসেবে আশা বেঁচে থাকলেও চেন্নাইয়ের পক্ষে প্লে অফে পৌঁছনো আর সম্ভব নয়। প্রতিবার প্লে অফে খেলে চেন্নাই। এ বার আর তা সম্ভব হল না।
Related Articles
শৈল্পীক ফুটবলে স্বপ্নভঙ্গ সবুজ মেরুনের। আই এস এল চ্যাম্পিয়ন মুম্বই
লোকনাথ সাহা , ১৪ মার্চ:- কথায় আছে, সকাল দেখেই দিনটা কেমন কাটবে তার একটা পূর্বাভাষ পাওয়া যায়। তবে সবক্ষেত্রে মনে হয় এটা সত্যি নয়। নইলে আইএসএল ২০২১ ফাইনালে এটিকে মোহন বাগান যেভাবে শুরু করেছিল, মুম্বই সিটি এফসির অতি বড় সমর্থকও বোধ হয় ভাবতে পারেননি যে, এই ম্যাচ জিতবে মুম্বই। অতিরিক্ত আত্মবিশ্বাস, খানিক ভুল বোঝাবুঝি এবং […]
৩১ এ আগরতলায় অভিষেক , জানালেন কুনাল ঘোষ।
ত্রিপুরা, ২৬ অক্টোবর:- সেপ্টেম্বরে একাধিকবার দিন ঘোষণা হলেও সরকারি নিয়মের গেরোয় আটকে বাতিল হয়েছে তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়- এর ত্রিপুরা সফর। তবে ত্রিপুরায় পৌরসভা নির্বাচনের প্রাক্কালে ৩১শে অক্টোবর আগড়লায় আসছেন অভিষেক। রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন রাস্তায় জনসভা করবেন তিনি। মঙ্গলবার বিকেলে বনমালিপুরে ত্রিপুরা তৃনমূল কংগ্রেস স্টিয়ারিং কমিটির আহবায়ক সুবল ভৌমিকের বাড়িতে সংবাদ […]
গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৬ ডিসেম্বর:- গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ ডিসেম্বর অর্থাৎ বুধবার দুপুর তিনটে থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক ডেকেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ১৮টি দফতরের প্রধান সচিব ও অতিরিক্ত সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। উপস্থিত থাকতে বলা হয়েছে কলকাতা পুরসভার কমিশনার এবং […]








