স্পোর্টস ডেস্ক , ২২ অক্টোবর:- আইপিএল শেষ হতেই শুরু হবে ভারতের অস্ট্রেলিয়া সফর। ভারতীয় এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আইপিএল শেষ করে পৌঁছে যাবেন ক্যাঙারুদের দেশে। সেখানে তাঁরা কোয়রান্টিনে থাকবেন ১৪ দিন। কোয়রান্টিনে থাকা অবস্থাতেও অনুশীলন করতে পারবেন কোহলি-রোহিতরা। ভারতীয় ক্রিকেটারদের দুশ্চিন্তা কমিয়ে এ কথা জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। পাশাপাশি সিরিজের জন্য এল অস্ট্রেলিয়ার তরফে সরকারি ছাড়পত্রও। এক দিনের সিরিজের প্রথম ম্যাচ ২৭ নভেম্বর। পরের এক দিনের ম্যাচও সেখানে হওয়ার কথা জানিয়েছে অস্ট্রেলীয় বোর্ড। সেটি হবে ২৯ নভেম্বর। তিন ম্যাচের এক দিনের সিরিজের শেষ ম্যাচ হবে ওভালের ক্যানবেরায় ১ ডিসেম্বর। সেখানেই শুরু হবে টি২০ সিরিজ ৪ ডিসেম্বর। দুই দলকে তার পর আবার চলে আসতে হবে সিডনিতে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য।
Related Articles
সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কর্মী।
হুগলি, ২১ ডিসেম্বর:- সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী এক পুলিশ কর্মী। গতকাল রাত ১.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে সিঙ্গুরের নতুন বাজার এলাকার পুলিশ লাইনে। হুগলী জেলা গ্ৰামীন পুলিশ সুপার আমন দীপ জানিয়েছেন মৃত পুলিশ কর্মীর নাম দিপঙ্কর রজ্ঞিত (৪৪)। বাড়ি মেদিনীপুর জেলার কন্টাইতে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পুলিশ কর্মী গতকাল রাতে সেন্টি ডিউটি […]
চার মাস আগে থেকেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করতে প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৭ জুন:- চার মাস আগে থেকেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করতে প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোয় এবারও বহু মানুষ বাইরে থেকে রাজ্যে আসবেন বলে সেইমত আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে পুজোর প্রসঙ্গ উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। সেখানেপর্যটন সচিব নন্দিনী চক্রবর্তীকেকে উদ্দ্যেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন”এবার পুজোয় কে কী করছে খোঁজ […]
হাওড়া ডিভিশনে লাইনচ্যুত ট্রেন।
হাওড়া, ২৮ মে:- হাওড়ার লিলুয়ায় লাইনচ্যুত খালি লোকাল ট্রেন। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। এই দুর্ঘটনায় কোনও হতাহতের কোনও খবর নেই। তবে ডাউন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এদিন লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় ডাউন শেওড়াফুলি লোকাল এদিন হঠাৎ করেই লাইনচ্যুত হয়। উল্টোদিকে থেকে পাশের লাইনে তখন ট্রেন যাচ্ছিল। পরিস্থিতি বুঝতে পেরে ট্রেনটি দাঁড় […]









