কলকাতা,৮ জানুয়ারি:- আজ বাম এবং কংগ্রেসের ডাকা বন্ধের প্রভাব বিন্দুমাত্র পড়েনি রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে। এদিন সকাল থেকেই নবান্নের কর্মীরা দলে দলে কাজে এসেছেন। দপ্তরের প্রতিদিনের মতো উপস্থিতির সংখ্যা স্বাভাবিক ছিল।সকাল সাড়ে দশটার মধ্যে নবান্নের সামনে দফতরে প্রবেশের লিফট গুলির সামনেপড়ে বিশাল লাইন। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল বন্ধের আগের দিন এবং পরের দিন ছুটি নিতে পারবেন না সরকারি কর্মচারীরা। বিশেষ কোন কারণ ছাড়া যদি কেউ ছুটি নেন তবে তাদের একদিকে যেমনএকদিনের বেতন কাটা যাবে তার সঙ্গে সঙ্গে কর্মজীবন থেকে একটি দিন বাদ যাবে।
এদিন সকালে রাস্তায় প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করে।ফলে কর্মীদের কর্মস্থলে আস্তে কোন অসুবিধা হয়নি। তবে এদিন শিয়ালদা এবং হাওড়া সেকশনে বেশকিছু স্টেশনে বাম ও কংগ্রেস কর্মী রা বিক্ষোভ প্রদর্শন করে দফায় দফায় রেলপথ অবরোধ করায় ট্রেন চলাচলে সকালের দিকে ব্যাপক প্রভাব পড়ে। বেলা 12 টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং রেল পথে যে সমস্ত কর্মীরা আসেন তারা কিন্তু নবান্নে এসেছেন তবে একটু দেরি হয়েছে ।শুধু নবান্ন নয় রাজ্য সরকারের অন্যান্য যে গুরুত্বপূর্ণ দপ্তর গুলি আছে সেখান থেকে যা খবর পাওয়া গেছে সেখানেকর্মীদের উপস্থিতি সংখ্যা ছিল প্রায় স্বাভাবিক।Related Articles
৩ জওয়ানের বিরুদ্ধে সাজা ঘোষণা হাওড়া জেলা পকসো আদালতের।
হাওড়া, ২৭ ফেব্রুয়ারি:- এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ৩ জওয়ানের সাজা ঘোষণা হলো হাওড়া জেলা পকসো আদালতে। জানা গেছে, গত ২০১৫ সালের ২৭ ডিসেম্বর তারিখে চলন্ত ট্রেনের কামরায় ওই নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ৩ জওয়ানের সোমবার সাজা ঘোষণা হয় হাওড়া আদালতে। সোমবার হাওড়া জেলা পকসো কোর্টের বিশেষ বিচারক ধৃত পঙ্কজ কুমার এবং বালকরাম যাদবকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড […]
দেশ ভাগ করে জাতীয়তাবাদ দেখানো যায় না – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৩ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দেওয়া এবং ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর কেন্দ্রীয় সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করেছেন। শুধুমাত্র মূর্তি বসিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানানো যায় না বলেও তিনি মন্তব্য করেন। নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন যাঁরা ধর্মের নামে দেশ ভাগ করতে […]
বাংলাদেশের ক্রিকেটারদের জন্য চালু কোভিড-19 অ্যাপ।
স্পোর্টস ডেস্ক , ২৬ জুন:- করোনায় বন্ধ ক্রিকেট। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- মাশরাফি বিন মোর্তাজা, নাসিফ ইকবাল এবং নাজমুল ইসলাম অপু। ফলে ক্রিকেটারদের জন্য় এবার বাড়তি সতর্কতা নিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরবন্দি ক্রিকেটারদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে সর্বক্ষণ মনিটারিং করার জন্য এবার প্রযুক্তির সাহায্য নিচ্ছে বিসিবি। ক্রিকেটারদের জন্য থাকছে করোনা অ্যাপ! বিসিবি-র […]








