হাওড়া,৮ জানুয়ারি:- হাওড়ায় মালিপাঁচঘড়ার ঘুসুড়ি নস্করপাড়ায় তিরুপতি জুটমিলে বুধবার দুপুরে ভয়াবহ আগুন লাগে। দুপুর সওয়া ১২টা নাগাদ মিলের স্টোর ডিপার্টমেন্টে এই আগুন লাগে বলে জানা যায়। দমকলের তিনটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। দমকলের ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Related Articles
সাতসকালেই দুর্ঘটনা লিলুয়ায় জাতীয় সড়কে। দুটি মালবোঝাই লরির সংঘর্ষে মৃত চালক। তীব্র যানজট।
হাওড়া,২৭ নভেম্বর:- মালবোঝাই দুটি লরির সংঘর্ষে মৃত্যু হল চালকের। এই ঘটনায় গুরুতর জখম লরির খালাসি। আজ ভোরে ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার জয়পুরের কাছে ৬ নং জাতীয় সড়কে। জানা গেছে, দ্রুত গতিতে ছুটে আসা সবজি বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে একটি লোহার রড বোঝাই লরিকে ধাক্কা মারে। ভয়ানক ওই দুর্ঘটনায় কার্যত দুমড়ে মুচড়ে যায় […]
ফুরফুরা শরীফের বিভিন্ন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন পীরজাদা ত্বহা সিদ্দিকি।
কলকাতা , ১ ডিসেম্বর:- ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন। ফুরফুরা শরীফের পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন দাবি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি জমা দিয়েছেন। প্রায় আধঘন্টা ধরে চলা ওই বৈঠকে কোন রাজনৈতিক আলোচনা হয়নি বলে প্রশাসনের তরফে জানানো হলেও বিধানসভা ভো টের আগে এই বৈঠক ঘিরে শুরু হয়েছে জল্পনা। […]
লোকালয়ে গোসাপ , শুরু ইটবৃষ্টি ! প্রকৃতিপ্রেমী চন্দনের হস্তক্ষেপে প্রানে বাঁচলো সরীসৃপটি !
সুদীপ দাস , ১১ জুলাই:- ঘড়ির কাঁটায় তখন প্রায় ১২টা। হঠাৎ করেই লোকালয়ে ঢুকে পরে একটি গোসাপ। সাধারনের আতঙ্ক কাটাতে তথাকথিত এলাকারই কিছু উদ্যোমী যুবক হিরো হওয়ার স্বার্থে শুরু করে ইটবৃষ্টি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় প্রকৃতিপ্রেমী চন্দন ক্লেমন্ট সিং। চন্দনের হস্তক্ষেপে উদ্ধার হয় গোসাপটি। তারপর গঙ্গাতীরে প্রকৃতির কোলে ছেড়ে দেওয়া হয় বিরল এই […]








