স্পোর্টস ডেস্ক, ১৬ অক্টোবর:- ভারতের মাটিতে পা রাখলেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ রবি ফাউলার । শুক্রবার সকালেই মুম্বই বিমানবন্দরে নেমেছেন তিনি। সেখান থেকে সোজা উড়ে যাবেন গোয়ায়। যেখানে আইএসএলের (ISL) প্রস্তুতির জন্য ইতিমধ্যেই অনেকগুলি দল পৌঁছে গিয়েছে। লাল-হলুদ কোচ এবং তাঁর ৬ জন সাপোর্ট স্টাফ গোয়ায় পৌঁছানোর কিছুক্ষণ পরই পৌঁছে যাওয়ার কথা লাল-হলুদের ভারতীয় ব্রিগেডও।আপাতত ২০ জনের দেশীয় ফুটবলারকে গোয়া পাঠাচ্ছে ইস্টবেঙ্গল । গোয়াগামী দলে বাংলা থেকে থাকছেন শংকর রায়, দেবজিত মজুমদার, নারায়ণ দাস, সামাদ আলি মল্লিক, মহম্মদ রফিকরা। নিজেদের রাজ্য থেকে বলবন্ত, লিংডো, মিরশাদরাও উড়ে যাচ্ছেন গোয়ায়। যদিও গোয়ার হোটেলে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে কোচ-সহ বাকিদেরও। তারপর সেখানেই শুরু হবে প্রস্তুতি শিবির।
Related Articles
পঞ্চায়েত নির্বাচনে সংরক্ষিত আসনের খসড়া তালিকা প্রকাশ ৭ই ডিসেম্বর।
কলকাতা, ৫ ডিসেম্বর:- রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিটি স্তরে আসন সংখ্যা বাড়ছে। পঞ্চায়েতি ব্যবস্থার সর্বনিম্ন স্তর গ্রাম পঞ্চায়েতে আসন বেড়েছে ১৩ হাজারের বেশি। নভেম্বরে প্রকাশিত পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকার থেকেও চূড়ান্ত তালিকায় গ্রাম পঞ্চায়েতে আসন বেড়েছে ৪০ টি। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে রাজ্য নির্বাচন কমিশন ত্রিস্তরীয় পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। […]
দার্জিলিংয়ে থেকে কলকাতা ফিরলেন রাজ্যপাল জগদীপ ধনকড়
কলকাতা , ২৫ ফেব্রুয়ারি:- দার্জিলিংয়ে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবে যোগ দিয়ে এদিন কলকাতার উদ্দেশ্য ফিরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার এক দিনের সফরে এসেছিলেন উত্তরবঙ্গে। এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে প্রথমবার রাজভবন দার্জিলিংয় সকলের জন্য খোলা হয়েছে। এবং গত তিন ধরে সেখানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বহু মানুষ যোগ দিয়েছে। শেষ দিনের অনুষ্ঠানে […]
করোনার জেরে কোন্নগর এ কর্মহীন মানুষের জন্য চাল,ডাল, পিঁয়াজ,তেল,মাছ,মাংস নিয়ে হাজির সমাজসেবী শুভায়ুন।
হুগলি ,৩১ মার্চ:- করোনা ভাইরাসের ধাক্কায় দেশ জুড়ে লকডাউন। কর্মহীন হয়ে পড়েছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা।তাই দেখে ঘরে না বসে এগিয়ে এলেন কোন্নগরের বিশিষ্ট সংগীত শিল্পী তথা সমাজসেবী শুভায়ুন চক্রবর্তী।রাজ্যে সরকার থেকে শুরু করে এলাকার ছোটখাটো ক্লাব সবাই এগিয়ে এসে কেউ চাল,ডাল তো কেউ আলু,পিঁয়াজ হাতে তুলে দিচ্ছে কর্মহীন মানুষ গুলোর মধ্যে।আজ কোন্নগড়ে একশোটি পরিবারের […]







