হাওড়া , ১৫ অক্টোবর:- পুজো দোরগোড়ায়। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। তারই মধ্যে বেতন পাচ্ছেন না জলপথ পরিবহনে যুক্ত কর্মীরা। এর প্রতিবাদের বৃহস্পতিবার বিক্ষোভে সরব হন হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির কর্মীরা। এদিন দুপুরে হাওড়া স্টেশন লঞ্চঘাটে তাঁরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, এই জলপথ পরিবহন সমবায় সমিতির সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় সাড়ে তিনশ কর্মচারী। প্রায় আড়াই মাসেরও বেশি সময় ধরে এরা বেতন পাচ্ছেন না। প্রশাসনের কাছে তাঁরা ইতিমধ্যেই দরবার করেছেন। সমাধানের আশ্বাসও মিলেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি। কর্মচারীদের দাবি এখন পুজোর সময়। অবিলম্বে তাদের পাওনা বেতন ও বোনাস দেওয়া হোক। এদিন জলপথ পরিবহন সমবায় সমিতির কর্মচারীরা হাওড়া স্টেশনে মিছিল বের করেন।
Related Articles
দিন আনা দিন খাওয়া এই মুহুর্তে কর্মহীন পরিবারের পাশে দাঁড়ালেন হাওড়ার প্রাক্তন তৃণমূল পুরপিতা।
হাওড়া,৭ এপ্রিল:- করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশজোড়া লকডাউনের জেরে বিপদে পড়েছেন হাওড়ার ১৯ নং ওয়ার্ডের মুসলিম অধ্যুষিত দিন আনা দিন খাওয়া অনেক পরিবার। এরা মূলত হাওড়ার ছোট ছোট ঢালাই ঘরে কাজ করে দৈনিক আয়ে সংসার চালান। কেউ করেন শ্রমিকের কাজ। কেউবা ভ্যান চালান। কেউ ট্রলি বা রিক্সাও চালান। এমন পরিবারগুলি এই বর্তমান লকডাউন পরিস্থিতিতে কার্যত […]
স্কুলে ‘দুষ্টুমি’র অপরাধে ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ হাওড়ার এক স্কুলের পরিচালন সমিতির সম্পাদকের বিরুদ্ধে।
হাওড়া, ২৫ নভেম্বর:- স্কুলে ‘দুষ্টুমি’ করার অপরাধে এবার এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো হাওড়ার একটি স্কুলের পরিচালন সমিতির সম্পাদকের বিরুদ্ধে। শুক্রবার হাওড়ার ওই উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রকে স্কুলে ‘দুষ্টুমি’র অপরাধে পরদিন প্রধান শিক্ষক ছাত্রের অভিভাবককে স্কুলে ডেকে পাঠান। অভিযোগ, পরদিন শনিবার ছাত্রের মা স্কুলে এসে দেখেন তাঁর ছেলেকে সকলে মিলে শুশ্রূষা করছে। […]
প্রধানমন্ত্রী একটা জোকার একথা বললেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।
হুগলি,৪ এপ্রিল:- প্রধানমন্ত্রী একটা জোকার একথা বললেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।শনিবার বিধায়ক বলেন করোনা ভাইরাসের আতঙ্কে দিন কাটছে মানুষের।আর সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী কাজের কাজ কিছু না করে একবার বলছে কাসর ঘন্টা বাজাও আবার কখনো বলছে রাতে আলো নিভিয়ে মোমবাতি জ্বালাও,প্রধানমন্ত্রী একটা জোকার।এদিন এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন বিধায়ক অসিত মজুমদার। […]







