হাওড়া, ১১ অক্টোবর:- নবান্ন অভিযানের নামে বিজেপি যুব মোর্চার ‘বোমা বন্দুক নিয়ে দুষ্কৃতী তান্ডবে’ প্রতিবাদে হাওড়ায় শান্তিমিছিল করল তৃণমূল। রবিবার বিকালে মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের তরফ থেকে ওই মিছিলের ডাক দেওয়া হয়। উদ্যোক্তারা জানান স্বৈরাচারী কেন্দ্রীয় সরকারের একচেটিয়া সরকারি সম্পত্তির বেসরকারিকরণ, রাজ্যের প্রতি বঞ্চনা, কৃষক শ্রমিককে নিস্ব করার জনবিরোধী কৃষিবিল প্রণয়ন, নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি, হাথরসে ধর্ষিতা, নির্যাতিতা মণীষা বাল্মিকীর হত্যা ও তার পরিবারের উপর অত্যাচার, নবান্ন অভিযানের নামে বন্দুক ,বোমা নিয়ে বিজেপি র দুস্কৃতি তান্ডবের প্রতিবাদে এদিন মিছিলের ডাক দেওয়া হয়। শিবপুর মন্দিরতলা থেকে মল্লিকফটক পর্যন্ত ওই প্রতিবাদ মিছিল হয়। তৃণমূল নেতা সুপ্রীতি চট্টোপাধ্যায়, নির্মলেন্দু চট্টোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান বিশ্বনাথ দাস,পার্থজিৎ ঘোষ, দিলীপ ঘোষ, সীমা নস্কর, কল্যাণী সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিনের মিছিলে অংশ নেন।
Related Articles
উড়ছে সবুজ আবির। হাওড়ায় ধূলিসাৎ বিজেপি। ১৬ – ০ তে জয়ের পথে এগোচ্ছে তৃণমূল।
হাওড়া , ২ মে:- সম্পূর্ণ ফলাফল হাতে না এলেও হাওড়ায় ১৬ – ০ ব্যবধানে জয়ের পথে এগোচ্ছে তৃণমূল। এখনও পর্যন্ত শিবপুর, হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, জগৎবল্লভপুর, বাগনান, শ্যামপুর, উদয়নারায়ণপুর, পাঁচলা কেন্দ্রে সরকারিভাবে তৃণমূলের জয়ের খবর এসেছে। বাকি কেন্দ্রগুলিতেও জয়ের দোরগোড়ায় রয়েছে তৃণমূল। এবার হাওড়ায় বিধানসভা ভোটে তৃণমূলের জয়জয়কার। কার্যত গেরুয়া বাহিনীকে দুরমুশ করে ১৬ […]
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান কামদুনি গণধর্ষণ-কান্ডে নিহত ছাত্রীর মা।
হাওড়া, ২১ ডিসেম্বর:- কামদুনি গণধর্ষণকাণ্ডে নিহত ছাত্রীর মা সহ পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কালীঘাটে এবং নবান্নে এসে বাধা পেলেন পুলিশের কাছে। পুলিশের তরফ থেকে তাঁদের পরিবারকে জানানো হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে হলে প্রসিডিওর মেনে তাঁদের আসতে হবে। এভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যায় না। এরপর নবান্নের এক নম্বর গেট থেকে পুলিশ তাঁদের […]
চিকিৎসা খরচ চাওয়ার প্রতিবাদে নার্সিং হোমে দাদাগিরি তৃণমূল নেতার।
হুগলি , ৫ সেপ্টেম্বর:- মদ্যপ অবস্থায় দলবল নিয়ে শ্রীরামপুরের কেয়ার নার্সিং হোমে গিয়ে গালিগালাজের অভিযোগ উঠল শ্রীরামপুরের ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রাজেশ শা এর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করে নার্সিংহোম কর্তৃপক্ষ শ্রীরামপুর থানায় অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। নার্সিংহোম কর্তৃপক্ষর তরফে অরুপ বন্দ্যোপাধ্যায় বলেন, নার্সিং হোমে গভীর রাতে ঢুকে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর রাজেশ […]









