কলকাতা , ৩০ সেপ্টেম্বর:- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে এরাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দেশ বিদেশের শিল্প মহলের প্রশংসা লাভ করেছে বলে অর্থমন্ত্রী অমিত মিত্র দাবি করেছেন। শিল্প সম্মেলনের কার্যকারিতা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের তোলা প্রশ্নের জবাব দিয়ে অর্থমন্ত্রী পাল্টা চিঠি দিয়েছেন। সেখানে রাজ্যপালকে তিনি জানিয়েছেন, বাণিজ্য সম্মেলন নিষ্ফলা বলে তিনি যে দাবি করেছেন তা ভিত্তিহীন। একই সঙ্গ অর্থমন্ত্রীর দাবি, এই সম্মেলনের জেরে পশ্চিমবঙ্গের জিডিপি বেড়েছে। প্রচুর কর্মসংস্থান তৈরি হয়েছে। অমিত মিত্র জানিয়েছেন ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে ১২,৩২,৬০৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। ২০১৫ – ২০১৮ সালের মধ্যে যে প্রস্তাব এসেছে তার ৫০.২৭ শতাংশ কার্যকর হওয়ার পথে এগোচ্ছে। ২০১৯ সালের সম্মেলনের আসা প্রস্তাবের মধ্যে ৭১,৬৪৬ কোটি টাকার প্রস্তাব কার্যকর হওয়ার পথে। রাজ্য সরকারের আর্থিক নীতি ও বাণিজ্য সম্মেলনের যৌথ অবদানের ফলে ২০১০ – ১১ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে জিডিপি-র পরিমান ৪.৬ লক্ষ কোটি থেকে ২০১৯ – ২০ সালে ১২.৫ লক্ষ কোটি টাকা হয়েছে।
Related Articles
আর জি কর আবহে মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাতে শিবির হুগলি গ্রামীন পুলিশের।
হুগলি, ১৩ সেপ্টেম্বর:- হুগলি গ্রামীণ পুলিশ ও চন্ডীতলা থানার যৌথ উদ্যোগে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ শুরু হল আজ। ৪৫ দিনের সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণ নেওয়ার পর শংসাপত্র পাবেন ছাত্রীরা। প্রশিক্ষণ দেবেন ব্ল্যাকবেল্টের অধিকারী দুলাল দাস। যিনি দীর্ঘদিন ধরে মহিলাদের আত্মরক্ষার কৌশল শেখাচ্ছেন। আত্মরক্ষার শিবিরের উদ্বোধন করেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ […]
আদালতের নির্দেশ অমান্য করে আতশবাজি বিক্রি , পুলিশের অভিযানে উদ্ধার প্রচুর আতশবাজি।
হাওড়া, ১ নভেম্বর:- কালীপুজো, দীপাবলি, ছটপুজোয় পোড়ানো যাবে না কোনও ধরনের আতশবাজি। গত বছরের নির্দেশিকাই এবারেও বহাল রেখেছে হাইকোর্ট। আদালতের বক্তব্য, পরিবেশবান্ধব বাজি চিহ্নিত করার উপায় পুলিশের নেই। পুলিশের পক্ষে বাজি চিহ্নিত করা অসম্ভব। তাই কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এই নির্দেশ উচ্চ আদালতের। কিন্তু তা সত্ত্বেও এখনও কোথাও কোথাও আতশবাজি বিক্রি চলছে বলে অভিযোগ। […]
রাস্তার মাঝে কার গাড়ি ? বিশ্বকর্মা পুজোর সকালে স্কুটি ঘিরে চাঞ্চল্য ব্যাঁটরায়।
হাওড়া, ১৭ সেপ্টেম্বর:- বিশ্বকর্মা পূজার দিন সকাল থেকে চালকহীন এক স্কুটি ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার টিকিয়াপাড়া স্টেশন সংলগ্ন রাস্তায়। মধুসূদন পালচৌধুরী লেনে শুক্রবার ভোর থেকেই জলমগ্ন রাস্তায় চালকহীন ওই স্কুটি গাড়িটি চাবি লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। ব্যাঁটরা থানায় খবর দিলে পুলিশ এসে গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়। রাস্তার মাঝে জলের মধ্যে স্কুটিটি […]











