হুগলি , ২৫ সেপ্টেম্বর:- হুগলি জেলার বলাগড় বিধানসভা অন্তর্গত বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের কুলিয়াপাড়া থেকে ধোবাপাড়া হয়ে মটুকপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা বেহাল। অন্যদিকে কুলিয়াপাড়া থেকে জিতারপুর, ক্ষেতপুর, তিলডাঙ্গা ,ইলামপুর, সায়রা বটতলা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা বেহাল অবস্থা। পার্টি আসে পার্টি যায় নতুন করে সংস্কার হয়নি রাস্তা অভিযোগ গ্রামবাসীদের। বাম আমলে তৈরি এই রাস্তা দুটি একবারও সংস্কার হয়নি জানালেন গ্রামবাসীরা এই দুটি রাস্তা দিয়ে প্রায় দুই থেকে তিন হাজার মানুষের যাতায়াত। এই দুটি রাস্তা দিয়ে যেতে হয় রাশিয়ান অফিস পোস্ট অফিস লাইব্রেরী হসপিটাল হিমঘর গুপ্তিপাড়া সবজি বাজার। বর্ষার সময় হয়ে ওঠে পুকুর বা নদীর মত। বাকুলিয়া ধোপাপাড়া গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দারা বিভিন্ন অভিযোগ তোলেন শাসকদলের বিরুদ্ধে। নয় বছরের বিধানসভা বলাগড় বিধানসভা কাজ হয়নি কোনো অভিযোগ তুললেন স্থানীয় স্থানীয় বাসিন্দা থেকে রাজনৈতিক শিবির বিজেপি।
Related Articles
দীর্ঘদিন বন্ধ থাকার পর বড়দিনের আগেই রাত্রিকালীন বাস পরিষেবা চালু হচ্ছে শহরে।
কলকাতা, ২০ ডিসেম্বর:- করোনা আবহে দীর্ঘ সময় বন্ধ থাকার পর বড়দিনের আগেই ফের একবার শহরে রাত্রিকালীন বাস পরিষেবা শুরু হচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর থেকে এই পরিষেবা শুরু হবে বলে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন।তিনি জানান, হাওড়া, জোকা, বারাসাত ও গড়িয়া থেকে বাস পরিষেবা মিলবে।পাশাপাশি সল্টলেক করুনাময়ীতে শ্লীলতাহানি কাণ্ডের পর সেখানে রাতে বিশেষ বাসের ব্যবস্থা করা […]
মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সাগরে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩ জানুয়ারি:- গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখতে দু দিনের সফরে বুধবার গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন হাওড়া থেকে হেলিকপ্টারে রওনা হয়ে তিনি গঙ্গাসাগরে পৌঁছবেন। কপিলমুনির মন্দিরে পুজো দেওয়া ছাড়াও তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষায় সেখানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলা […]
শিল্পে হাওড়ার মর্যাদা আবার ফিরিয়ে আনতে হবে। সিনার্জি’র উদ্বোধন করে বললেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
হাওড়া, ১৪ ডিসেম্বর:- একসময় হাওড়াকে শেফিল্ড অফ ইস্ট বলা হত। সেই গরিমা নষ্ট হয়ে গিয়েছিল।শিল্পে হাওড়ার সেই মর্যাদা আবার ফিরিয়ে আনতে হবে। হাওড়ায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সিনার্জি’র উদ্বোধন করে মঙ্গলবার একথা বলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মঙ্গলবার ১৪ ডিসেম্বর হাওড়ার শরৎ সদনে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সিনার্জি অনুষ্ঠিত হয়। এর সূচনা করে ক্ষুদ্র, […]











