সুদীপ দাস , ১ আগস্ট:- শতবর্ষে আইএসএলে জায়গা করার আশাপ্রকাশ ক্লাব কর্তাদের । করোনা আবহের মধ্যেই পালিত হলো ইষ্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ । এই উপলক্ষ্যে আজ ক্লাব তাঁবুতে এক অনারম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয় । যেখানে শ’দুয়েক সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাব কর্তারা । লাল-হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার এদিন সাংবাদিকদের মুখোমুখি হন । তিনি বলেন আইএসএল (ইন্ডিয়ান সকার লিগ)-এ মোহনবাগানের পর কোলকাতার ২য় দল হিসাবে ইষ্টবেঙ্গলই সুযোগ পাবে । আর আগামি মরসুমেই যাতে সেই সুযোগ হয় সে ব্যাপারে এখনও আশাবাদী আমরা । শতবর্ষকে স্মরনীয় করে রাখতে আইএসএলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাবর লাল-হলুদ শিবির । এদিকে এদিন ক্লাবের প্রাক্তন কোচ তথা প্রখ্যাত ক্রীড়াবিদ সুভাষ ভৌমিক বলেন আইএসএলের জনপ্রিয়তার স্বার্থেই ইষ্টবেঙ্গল ক্লাবের সুযোগ পাওয়া উচিত। অন্যদিকে এদিন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও বলেন ইষ্টবেঙ্গল না খেললে আইএসএল পরিপূর্ণতা পাবে না । আগামি মরসুমে ইষ্টবেঙ্গল আইএসএলে সুযোগ পাক বা নাই পাক আজকের শতবর্ষে আপাতত বুকভরা আশা নিয়ে তাঁবু ছাড়লেন লাল-হলুদ সমর্থকরা।
Related Articles
আমি যা করি তাই মিম হয়- রচনা।
হুগলি, ২০ এপ্রিল:- আমি যাই করি তাই মিম হয়, আমি সব সময় হাসি সেটাও সাঙ্ঘাতিক একটা মিমের কারন,রচনা কেন হাসছে, রচনা কেন খাচ্ছে, রচনা কেন হাত নারছে, রচনা কেন চিৎকার করে কথা বলছে। সবেতেই, আমি যা করব তাই মিমস। আজ বলাগড়ে প্রচারে বেরিয়ে বলেন রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা জানান, একটি বিয়ে বাড়িতে আমন্ত্রণ করল। বিরিয়ানি রান্না […]
কৃষক সভার রাজভবন চলো কর্মসূচি।
হাওড়া ,১৬ ডিসেম্বর:- কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে সারা ভারত কৃষক সভার ডাকে আজ দুপুরে রাজভবন চলো কর্মসূচি নেওয়া হয়েছে। হাওড়া স্টেশন রেল মিউজিয়াম ক্যাম্প থেকে মিছিল শুরু হবে। ইতিমধ্যেই হাওড়ায় বিভিন্ন দূরবর্তী জেলা থেকে কৃষক সভার কর্মীরা এসে উপস্থিত হয়েছেন। প্রচুর জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে।মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলা থেকে বাম কর্মী […]
দার্জিলিং শহরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মিছিল করেন মমতা।
দার্জিলিং,২২ জানুয়ারি:- বুধবার দার্জিলিং শহরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মিছিলও করেন মমতা। সেখানে ভানু ভক্ত ভবন থেকে চক বাজার পর্যন্ত মিছিলের একেবারে সামনে ছিলেন মমতা। সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা ছাড়াও ছিলের রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। কলকাতায় নাগরিকত্ব আইন বিরোধিতায় মমতাকে হাতে কাঁসর নিতে দেখা গিয়েছে। এদিন দেখা গেল বড় করতাল বাজিয়ে […]









