হুগলি,৫ ডিসেম্বর:- দুর্গাপুজোর ৯০ দিন পর, পৌষ মাসের শুক্লা পক্ষের নবমী তিথি অনুযায়ী আজ শনিবার থেকে শুরু হয়েছে তন্তুবায় সম্প্রদায়ের বিশ্বকর্মা পুজো। প্রতি বছরের মত এইবছর অকাল বিশ্বকর্মা পুজোয় মেতেছে হুগলির বেগমপুর,ছোটোতাজপুর, দক্ষিণ খরসরাই ও মনিরামপুর গ্রামের মানুষজন। আজ থেকে চারদিনব্যাপী চলবে এই পুজো। পুজো কে ঘিরে বসেছে মেলা। গ্রামবাসীরা এদিন একত্রিত হয়ে সরস্বতী নদীর ধারে ঘুড়ি উড়িয়ে আনন্দ উপভোগ করে। এইবছর ক্লাব ও বাড়োয়ারী মিলে মোট 29 টি পুজো হচ্ছে এলাকায়।
সকাল থেকে প্রতিটি তাঁতঘরে চলছে তাঁতের পুজো। এই পুজোর পর থেকে শুরু হয়ে যায় দুর্গোপুজোর জন্য শাড়ি বুননের কাজ। তাই ভাদ্রমাসে বিশ্বকর্মা পুজোর সময় গ্রামে তাঁতঘরগুলো তে ব্যাস্ততার জন্য সেই সময় তারা বিশ্বকর্মা পুজো করতে পারে না। তাই এই অকাল বিশ্বকর্মা পুজোতে মেতে ওঠে আট থেকে আশি সকলেই। তবে এই বিশ্বকর্মার বাহন হিসেবে হাতির বদলে ঘোড়া থাকে। কারন, ঘোড়ার খুঁড়ের খটখট শব্দের সাথে তাঁতের মাকুর শব্দের সঙ্গে মিল থাকার কারণে হাতির বদলে বিশ্বকর্মার বাহন ঘোড়া করা হয়। প্রতিমা,মন্ডপ সজ্জা, আলোর রেশনাই একে অপর কে টেক্কা দিলেও প্রদীপের নিচের অন্ধকার গ্রাস করেছে তাঁতশিল্পীদের। আগে বেগমপুর এলাকায় 5000 জন তাঁত শিল্পী এই পেশায় যুক্ত ছিল। কিন্তু বর্তমানে রোজগার কমে যাওয়ার কারণে নতুন প্রজন্ম এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে। এখন 700 জন তাঁত শিল্পী কোনোক্রমে এই পেশায় যুক্ত রয়েছে। তাই নতুন প্রজন্ম এই পেশাকে টিকিয়ে রাখতে দু:খ কে ভুলে চারদিন আনন্দ উৎসবে মেতে থাকে।Related Articles
বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধী দলনেতার আনা অনাস্থা প্রস্তাব পেশ হবে ৬ তারিখ।
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি:- রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যাযের বিরুদ্ধে আনা শুভেন্দু অধিকারীর অনাস্থা প্রস্তাব আগামী ৬ তারিখ বিধানসভায় পেশ করা হবে। পরিষদীয় দফতর সূত্রে জানা গেছে ওই প্রস্তাব পেশের পর বিজেপির তরফে ৩০ জন উপস্থিত বিধায়কের সম্মতি লাগবে। তার প্রেক্ষিতে সিদ্ধান্ত হবে ওই প্রস্তাব নিয়ে অধিবেশনে আলোচনা হবে কি-না। উল্লেখ্য দলত্যাগ-বিরোধী আইন, বিরোধীদের সম্মান দেওয়া […]
অমিল বেসরকারি বাস,মিনিবাস , ভোগান্তি যাত্রীদের।
হাওড়া, ১ জুলাই:- অমিল বেসরকারি বাস, মিনিবাস। ভোগান্তি যাত্রীদের। আজ বৃহস্পতিবার থেকে অন্যান্য বিষয়ের সঙ্গেই গণপরিবহণেও ছাড় মিলেছে। কিন্তু এরপরেও বেসরকারি বাস, মিনিবাস রাস্তায় সেভাবে নামেনি। এর জেরে সকাল থেকে হাওড়াতেও চরম ভোগান্তির শিকার হন আমজনতা। জ্বালানির টানা দাম বৃদ্ধির জেরে সমস্যাকেই এরজন্য দায়ী করেছেন বেসরকারি বাস, মিনিবাসের মালিকরা। ফলে জ্বালানির দাম বৃদ্ধির জেরে লকডাউন […]
বনধ ঘিরে রণক্ষেত্রের রূপ নিল মালদহের কালিয়াচক থানার সুজাপুর এলাকা।
মালদা,৮ জানুয়ারি:- বনধ ঘিরে রণক্ষেত্রের রূপ নিল মালদহের কালিয়াচক থানার সুজাপুর এলাকা। রাস্তা অবরোধ এবং গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাল সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। জানা গেছে এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে। বন্ধ ঘিরে এদিন সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় সুজাপুর এলাকা ।৩৪ নম্বর জাতীয় সড়ক […]







