কলকাতা , ২২ সেপ্টেম্বর:- মঙ্গলবার বিদ্যুৎ ভবনে আসন্ন পুজোর প্রস্তুতি সংক্রান্ত মিটিং করেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তর এর অতিরিক্ত মুখ্য সচিব সুরেশ কুমার, ডব্লিউ বি এস ই ডি সি এল এর সিএমডি শান্তনু বসু ও ডাবলু বি পি ডি সি এল এর সিএমডি পি ভি সেলিম। এদিনের এই বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন কোল ইন্ডিয়া, এনটিপিসি,আই পি সি এল, সিইএসসি সহ বিদ্যুৎ সংক্রান্ত বিষয়গুলি সঙ্গে জড়িত সংস্থার আধিকারিকেরা। উৎসবের মরশুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান এর বিষয়টি এই দিনের বৈঠকে সুনিশ্চিত করা হয়। একইসঙ্গে মাননীয় মন্ত্রী জানান, কোভিড পূর্ববর্তী পর্যায় সারা রাজ্য জুড়ে বিদ্যুতের যে চাহিদা ছিল তা পুনরায় ফিরে এসেছে।
Related Articles
কিছুটা স্বস্তি রাজ্যবাসীর, নামছে ডেঙ্গির গ্রাফ।
কলকাতা, ২০ নভেম্বর:- রাজ্যবাসী তথা প্রশাসনকে কিছুটা স্বস্তি দিয়ে নামছে ডেঙ্গির গ্রাফ। শীত যত জাঁকিয়ে পড়বে রাজ্যে ডেঙ্গির প্রকোপ ততটাই কমবে বলে আশা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।তবে মশা বাহিত এই রোগের বিরুদ্ধে যুদ্ধে এখনই কোনরকম শৈথিল্য আনার পক্ষপাতি নয় রাজ্য সরকার। এমত অবস্থায় সোমবার স্বাস্থ্য দফতরের সার্বিক পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গি রণকৌশালী ওই […]
রোনাল্ডোর পেনাল্টি মিস , তবুও ফাইনালে জুভেন্টাস।
স্পোর্টস ডেস্ক , ১৩ জুন:- দীর্ঘ ৯৫ দিন পর ফিরেছে ইতালিয়ান ফুটবল। আর ফেরার দিনটি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের জন্য মোটেও সুখকর হল না। কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগ দিয়ে ফেরা ইতালিয়ান ফুটবলে রোনাল্ডোর শুরুটা হয়েছে পেনাল্টি মিসে। তবে রোনাল্ডো পেনাল্টি মিস করলেও বিপদ হয়নি জুভেন্টাসের। তারা ঠিকই উঠে গেছে কোপা ইতালির ফাইনালে। এসি মিলানের বিপক্ষে গোল […]
প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়।
অসিতাভ গঙ্গোপাধ্যায়, ১৫ ফেব্রুয়ারি:- “জন্মিলে মরিতে হবে জানে তো সবাই / তবু মরণে মরনে অনেক তফাৎ আছে ভাই/ সব মরন নয় সমান।” বাঙালির হৃদয়ে অমরত্বের সিংহাসন অলংকৃত করে চলে গেলেন প্রতুল মুখোপাধ্যায়। বাংলার মুখ, বাঙালির ভাষা চিরন্তন হয়ে রইল তাঁর সৃষ্টিতে। আমরা যখন “বাংলায় গান গাই” তখন প্রতুল মুখোপাধ্যায়ের মুখচ্ছবি দেখতে পাই, দেখতে পাবো ততদিন […]








