কলকাতা , ২২ সেপ্টেম্বর:- কোভিড পূর্ববর্তী পর্যায় সারা রাজ্য জুড়ে বিদ্যুতের যে চাহিদা ছিল তা পুনরায় ফিরে এসেছে বলে বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন। পাশাপাশি আসন্ন উৎসবের মরশুমে সোর্বোচ্চ চাহিদার নিরিখে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি আশ্বাস দিয়েছেন। পুজো ও উৎসবের মরশুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতেবিদ্যুৎ মন্ত্রী আজ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন। সল্টলেকের বিদ্যুৎ ভবনে ওই বৈঠকে কোল ইন্ডিয়া, এনটিপিসি,আই পি সি এল, সিইএসসি সহ বিদ্যুৎ পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকেরা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব সুরেশ কুমার, ডব্লিউ বি এস ই ডি সি এল এর সিএমডি শান্তনু বসু ও ডাবলু বি পি ডি সি এল এর সিএমডি পি ভি সেলিম প্রমুখও উপস্থিত ছিলেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, যদিও কোভিড ও ঘূর্ণিঝড় আম্ফানোত্তর পরস্থিতিতে দুর্ভোগে পড়েছেন তবুও সকলে যাতে উৎসবের আনন্দ থেকে একেবারে বঞ্চিত না হন রাজ্য সরকার সে বিষেয়ে সচেষ্ট রয়েছে।
Related Articles
শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে দলকে ক্ষমতায় এনেছে তাদের প্রকৃত সম্মান দিতে হবে- সুদীপ্ত রায়।
হুগলি,১৫ মার্চ :- আসন্ন পুরভোট এবং ২০২১ এর বিধানসভা ভোটে মানুষের কাছে যাওয়ার লক্ষ্য নিয়ে রবিবার বাংলা ২৯৪ বিধানসভা কেন্দ্রে যে সমস্ত বয়স্ক মানুষ এবং পুরনো দিনের তৃণমূল পার্টি কর্মী ছিলেন যারা বিভিন্ন কারণে সক্রিয় রাজনীতিতে বসে গিয়েছিলেন তাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হলো। বাংলার গর্ব মমতা এই কর্মসূচির অন্তর্গত বয়স্ক মানুষ এবং […]
করোনা ও পোলিও টিকাকরনা যাতে কোনো ঘাটতি না থাকে সে ব্যাপারে জেলা প্রশাসনকে সতর্ক করল রাজ্য।
কলকাতা, ১৮ জুন:- করোনা ও পোলিও টিকাকরণ কর্মসূচিতে যেন কোনও ফাঁক থেকে সে ব্যাপারে রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে সতর্ক করে দিয়েছে। গতকাল জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠকে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এই মর্মে সতর্কবার্তা দিয়েছেন। প্রসঙ্গত,সম্প্রতি রাজ্যে পুনরায় পোলিও জীবাণুর সন্ধান মিলেছে। করোনা সংক্রমনের সংখ্যাও ফের একবার ঊর্ধ্বমুখী। এই পরিপ্রেক্ষিতে […]
ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অফিম পাচারের সময় গ্রেপ্তার মাথাভাঙার দুই যুবক।
কোচবিহার,৮ এপ্রিল:- করোনা নিয়ে যখন বিশ্ব জুড়ে উদ্বেগ, তখনও ভারত বাংলাদেশ সীমান্তে সক্রিয় পাচারকারীরা। মঙ্গলবার রাতে কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া চোঙারখাতা-খাগড়িবাড়ি এলাকায় ১১ গ্রাম আফিম সহ দুই যুবককে বিএসএফ গ্রেপ্তার করলে ওই ঘটনা প্রকাশ্যে আসে। এতে মাথাভাঙার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টি প্রশ্ন তুলে বলেন, […]







