কলকাতা , ২২ সেপ্টেম্বর:- মঙ্গলবার বিদ্যুৎ ভবনে আসন্ন পুজোর প্রস্তুতি সংক্রান্ত মিটিং করেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তর এর অতিরিক্ত মুখ্য সচিব সুরেশ কুমার, ডব্লিউ বি এস ই ডি সি এল এর সিএমডি শান্তনু বসু ও ডাবলু বি পি ডি সি এল এর সিএমডি পি ভি সেলিম। এদিনের এই বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন কোল ইন্ডিয়া, এনটিপিসি,আই পি সি এল, সিইএসসি সহ বিদ্যুৎ সংক্রান্ত বিষয়গুলি সঙ্গে জড়িত সংস্থার আধিকারিকেরা। উৎসবের মরশুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান এর বিষয়টি এই দিনের বৈঠকে সুনিশ্চিত করা হয়। একইসঙ্গে মাননীয় মন্ত্রী জানান, কোভিড পূর্ববর্তী পর্যায় সারা রাজ্য জুড়ে বিদ্যুতের যে চাহিদা ছিল তা পুনরায় ফিরে এসেছে।
Related Articles
খেলা হবে স্লোগান রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্যেও জনপ্রিয়তা পেয়েছে , আগামীদিনে আরো খেলা বাকি আছে – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২ আগস্ট:- খেলা হবে স্লোগানকে সামনে রেখে তার দল তৃণমূল কংগ্রেস আগামী দিনে সর্বভারতীয় রাজনীতির ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইঙ্গিত দিয়েছেন। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ খেলা হবে দিবসের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন বিধানসভা নির্বাচনে তার দলের স্লোগান খেলা হবে ইতমধ্যেই তেই অন্যান্য রাজ্যে জনপ্রিয়তা পেয়েছে। সংসদেও খেলা […]
কাকিমাকে মারধরের অভিযোগ ভাসুরপো’র বিরুদ্ধে। চাঞ্চল্য হাওড়ার গোলাবাড়িতে।
হাওড়া, ৯ জুলাই:- পারিবারিক অশান্তির জেরে কাকিমাকে মারধরের অভিযোগ উঠল ভাসুরের ছেলের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার সীতানাথ বোস লেনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত মহিলাকে ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। মারের চোটে মাথায় গুরুতর আঘাত লাগে কাকিমার। এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগ তুলেছেন আহত মহিলার পরিবার। পেশায় ফ্রিল্যান্স অভিনেত্রী মেয়ের […]
বিশ্বপ্রতিবন্ধী দিবস পালন সিঙ্গুরে।
হুগলি,৩ ডিসেম্বর:- বিশ্বপ্রতিবন্ধী দিবস উপলক্ষে সিঙ্গুর প্যারাডাইস প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সিঙ্গুরে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ এলাকার বিদ্বজনেরা ও ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। শোভাযাত্রায় মূল স্লোগান ছিল, সহানুভূতি নয়, চাই সামাজিক সন্মান। Post Views: 362







