অর্ণব বিশ্বাস,৪ জানুয়ারি:- এন,আর, সি নিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যান ব্যানার্জীর। কল্যানের কথায় অমিতের টাকে চুল গজাতে পারে, কিন্তু বাংলা থেকে একজন মানুষকেও হঠানো সম্ভব হবে না। পাশাপাশি তৃণমূলের এই সাংসদ অমিত শাহকে আরও কয়েকধাপ এগিয়ে বলেন তুমি কতটা মায়ের দুধ খেয়েছো, বাংলা থেকে একজনকে হঠিয়ে দেখাও। কল্যান বলেন অমিত শাহ তুমি একবার বাংলায় এসেছিলে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়ে গিয়েছিলে, ২০০২ থেকে ২০১৪ গুজরাটে তুমি যা করেছো সমস্ত মানুষের জানা আছে , অমিত শাহ তোমার লালচোখ তোমার মস্তানি এ বাংলা মেনে নেবে না।
রিষড়া মেলায় উদ্বোধনে এসে বলেন শ্রীরামপুর এর সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। নিজের জন্মদিনে তিনি ছিলেন স্বমহিমায় নিজের মেজাজেই। অত্যাধুনিক মঞ্চে বলিউডের নায়কের ভূমিকায় দর্শকদের সামনে প্রবেশ করেন। প্রথমে ফিতে কেটে মেলার দারুদ্ঘাটন করার পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৩০ তম রিষড়া মেলার শুভ সূচনা করেন। ৩৫০ টি স্টল থাকছে মেলায়।এ ছাড়া প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা। সমাধান অ্যাপের মাধ্যমে নাগরিকদের উন্নত পুর পরিষেবা দিতে চলেছে রিষড়া পুরসভা তারও উদ্বোধন করেন সাংসদ।ছিলেন বিধায়ক সুদীপ্ত রায়। ছিলেন জেলাপরিষদের কর্মাধক্ষ সুবীর মুখোপাধ্যায়,মনোজ চক্রবর্তী,দুই পৌরপ্রধান অরিন্দম গুঁইন,দিলীপ যাদব, পৌরপ্রধান বিজয় সাগর মিস্র,উপপৌরপ্রধান জাহিদ হাসান খান, কাউন্সিলর মনোজ গোস্বামী, শুভজিৎ সরকার,সন্ধ্যা দাস, শীতল ঘটক, কৌশিক মুখার্জী,তাপস সরখেল ,অভিজিৎ দাস সহ অন্যান্য কাউন্সিলর সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গরা।Related Articles
মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে “জয় শ্রীরাম” স্লোগান, কড়া নিন্দা হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূনের।
হাওড়া, ৩০ ডিসেম্বর:- হাওড়া স্টেশনে রেলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে “জয় শ্রীরাম” স্লোগান দেওয়ার কড়া নিন্দা করলেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এটা রেলের সরকারি অনুষ্ঠান। এখানে রাজনৈতিক স্লোগান কেন দেওয়া হবে? এটা মুখ্যমন্ত্রীর অপমান। উনি খুব দুঃখ পেয়েছেন। আমরাও অপমানিত হয়েছি। রাজনীতির ময়দানে লড়াই হোকনা। কিন্তু এই সরকারি অনুষ্ঠানে স্লোগান দেওয়া, হৈচৈ […]
উৎকর্ষ বাংলা প্রকল্পে প্রশিক্ষণের মাধ্যমে বেশি সংখ্যক ছেলে মেয়েকে কাজের সুযোগ করে দিতে উদ্যোগী সরকার।
কলকাতা, ১২ মার্চ:- উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় চাকরি মুখী প্রশিক্ষণের মাধ্যমে আরও বেশি সংখ্যক ছেলেমেয়েকে কাজের সুযোগ করে দিতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। এজন্য বেসরকারি সংস্থাগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে তাদের মাধ্যমে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন। বিধানসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি জানান এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ৬৮,০০০ […]
নিশানায় এবার পিকে , ফের বিস্ফোরক সাংসদ কল্যান।
হুগলি, ২০ ফেব্রুয়ারি:- কোথায় গেল আইপ্যাক ? দালালি করার সময় অনেক লোক পাওয়া যায় কিন্তু কাজ করার সময় রয়েছি আমরা, শিরদাঁড়া সোজা করে কাজ করি। দাবি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুরভোটে প্রার্থী করা নিয়ে এবার আই প্যাকের বিরুদ্ধে সুর চড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ রবীবাসরীয় ভোট প্রচারে বৈদ্যবাটিতে এসে শ্রীরামপুর সাংসদ বলেন যারা নাম গুজে গুজে […]











