স্পোর্টস ডেস্ক , ১৮ সেপ্টেম্বর:- বিতর্কে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সদ্য প্রকাশিত হয়েছে দলের থিম সং। আর সেই নিয়েই দেখা দিয়েছে বিতর্ক। ওই থিম সংয়ে হিন্দি এবং ইংরেজি ভাষা ব্যবহার করা হলেও কন্নড় ভাষা ব্যবহার করা হয়নি কেন? এই নিয়েই প্রশ্ন তুলেছেন আরসিবির স্থানীয় সমর্থকরা। শুক্রবার সকালেই নিজেদের টুইটার হ্যান্ডেলে থিম সং–টি পোস্ট করে আরসিবি। করোনা সংক্রমণের কারণে এবারের আইপিএল হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। তাই বিরাট কোহলিদের থিম সংয়েও রয়েছে ভক্তদের উদ্দেশে বার্তা। কিন্তু গানটিতে রয়েছে হিন্দি এবং ইংরেজি শব্দ। আর তাই নিয়েই দেখা দিয়েছে বিতর্ক। আরসিবির ভক্তদের বক্তব্য, চেন্নাই যদি তাঁদের থিম সংয়ে তামিল ভাষা ব্যবহার করতে পারে, তাহলে আরসিবি কেন কন্নড় ভাষা ব্যবহার করেনি। একের পর এক নেটিজেন এই প্রশ্ন তুলতে শুরু করেছেন। আর সেটা নিয়েই দেখা দিয়েছে নয়া বিতর্ক। একজন তো গোটা গানের শব্দগুলোকে ভেঙে ভেঙে পোস্ট করে লেখেন, ‘গোটা দু’মিনিটের গানে কেবল দু’টি কন্নড় শব্দ।’
Related Articles
সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মূল ভাবনা এবার বৈচিত্রের মধ্যে ঐক্য।
কলকাতা, ২৫ জানুয়ারি:- এ বছরের রাজ্যের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মূল ভাবনা বৈচিত্রের মধ্যে ঐক্য। রেড রোডে আগামীকাল জাতীয় পতাকা উন্মোচন করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর এক বর্ণময় কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এ বছরের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ‘ধর্ম যার যার উৎসব সবার’এই শীর্ষক […]
মাঠ থেকে গরু আনতে গিয়ে খালের জলে তলিয়ে নিখোঁজ বাগনানের বৃদ্ধ।
হাওড়া, ২ আগস্ট:- গাইঘাটা খালের জলে তলিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক বৃদ্ধ। নিখোঁজ বৃদ্ধের নাম পুষ্পন্ন সাঁতরা। বয়স ৭৬। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানা এলাকার কড়িয়া চকে। শুক্রবার বিকেলে গাইঘাটা খালের ওপারে প্রতিদিনকার মতো তিনি মাঠ থেকে দিনের শেষে গরু আনতে গিয়েছিলেন। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ মিলছে না। রাতেই বাগনান থানায় নিখোঁজ ডায়েরি […]
বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ বৌমার বিরুদ্ধে।
হুগলি, ২৩ জুলাই:- বৃদ্ধাকে পিটিয়ে তার নিজের বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ বৃদ্ধার পাতানো বৌমার বিরুদ্ধে।প্রশাসনের উদ্যোগে বাড়ি ফিরলেন বৃদ্ধা। আজ সকাল থেকে উত্তরপাড়া টিএন মুখার্জি লেনে এক স্বর্ণের দোকানের বাইরে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধা কে বসে কাঁদতে দেখেন এলাকার মানুষ,এলাকার মানুষ এর তৎপরতায় তৎক্ষণাৎ পুলিশে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে আসেন বছর ৬৫ এর […]











