হুগলি , ১৫ সেপ্টেম্বর:- যুগল আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শ্রীরামপুর মাহেশ কলোনীতে। আজ দুপুর একটা নাগাদ ঘরের মধ্যে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায় ।মৃত খোকন চক্রবর্তী(৫৭) ও তার স্ত্রী অঞ্জু চক্রবর্তী(৪৮)।শ্রীরামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ওয়ালস হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। পারিবারিক অশান্তির জেরে প্রৌঢ় দম্পতি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। খোকন চক্রবর্তী প্লাম্বারের কাজ করতেন।তাদের একমাত্র ছেলে অমিত মেডিকেল কলেজের করণিক। মাস দুয়েক আগে বিয়ে হয় অমিতের।সম্প্রতি বাবা মাকে ছেড়ে আলাদা থাকতে চাওয়ায় পরিবারে অশান্তি চলছিলো বলে জানা গেছে।
Related Articles
পুজোর আগে করোনা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ফের কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যে আসছে।
কলকাতা , ১৬ অক্টোবর:- পুজোর আগে বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ফের কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যে আসছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওই তিন সদস্যের প্রতিনিধিদল রাজ্যের বিভিন্ন কোভিড প্রবণ জেলাগুলি ঘুরে দেখে মন্ত্রকের কাছে রিপোর্ট পেশ করবে। প্রতিনিধি দলে থাকছেন শিল্পোন্নয়ন এবং অভ্যন্তরীণ বাণিজ্য প্রহৎসহন বিভাগের যুগ্ম সচিব মনমিত নন্দা। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন […]
রিষড়ার বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার।
হুগলি , ২৫ ডিসেম্বর:- রিষড়া শহর জুড়ে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার পোস্টারে ছেয়ে গেল। এদিন সকালে দেখা যায় শুভেন্দুর ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার পড়েছে রিষড়া শহরের বিভিন্ন জায়গায়। হটাৎ করে রিষড়ায় দাদার অনুগামী পোস্টার পড়ায় এবার এখানেও রাজনীতির নতুন সমীকরণ দেখছে রাজনৈতিক মহল। রিষড়ার দাসপাড়া, নবীন পল্লী সহ বেশকিছু […]
রাজ্যের সব হাট-বাজারের জমি সরকারি রেকর্ডে আনতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৬ আগস্ট:- রাজ্য সরকার সমস্ত হাট বাজারের জমি সরকারি রেকর্ডে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে ভূমি ও ভূমি সংস্কার দফতর সব জেলাকে স্পষ্ট নির্দেশিকা পাঠিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে জমিদারি অধিগ্রহণ আইনকে প্রয়োগ করে হাট ও বাজারের ব্যক্তি মালিকানাধীন জমি সরকারের হাতে আসার কথা। কিন্তু তা অনেক জায়গাতেই হয়নি। হাওড়ার মঙ্গলা হাটে সাম্প্রতিক […]









