স্পোর্টস ডেস্ক, ১৩ সেপ্টেম্বর:- ইপিএল ২০২০-২১ মরশুমের প্রথম ম্যাচ প্রাধান্য বিস্তার করেই জিতল আর্সেনাল। ফুলহামকে ৩-০ গোলে হারাল গানার্সরা। দর্শকশূন্য ক্রাভেন কটেজ স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই একাধিপত্য কায়েম করে আর্সেনাল। আট মিনিটের মাথায় প্রথম গোল পায় গার্নাসরা। আলেসান্দ্রে লাকাজেটের বুট থেকে আসে প্রথম সাফল্য। প্রথমার্ধে কোনও দলই আর কোনও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁঝ বাড়ায় আর্সেনাল। এর ফল ৪৯ মিনিটে পাওয়া যায়। গানার্সদের হয়ে দ্বিতীয় গোল দেন গ্যাব্রিয়েল। ৫৭ মিনিটে তৃতীয় গোল দিয়ে আর্সেনালের জয় নিশ্চিত করেন পিয়েরে-এমেরিক আয়ুবামেয়াং।
Related Articles
বালিতে সিপিএম পার্টি অফিসের সামনেই দুই যুযুধান শিবিরের রাজনৈতিক তর্কবিতর্ক।
হাওড়া, ৮ জুলাই:- বালির নিশ্চিন্দায় সিপিএম পার্টি অফিসের সামনেই ভোটের দিন দুই যুযুধান শিবিরের নেতা-নেত্রীর মধ্যে প্রকাশ্যেই রাজনৈতিক তর্কবিতর্ক হলো। শনিবার বালি জগাছা ব্লকের নিশ্চিন্দা সিপিএমের পার্টি অফিসে সামনের সামনে দিয়ে কর্মী সমর্থকদের নিয়ে বাইকে যাবার সময় সিপিএমের জেলা পরিষদের প্রার্থী দীপিকা ধরকে দেখে গাড়ি থেকে নেমে আসেন হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি […]
ধর্মঘটের পোস্টার মারাকে কেন্দ্র করে উত্তেজনা চুঁচুড়ায়।
হুগলি, ৬ মার্চ:- ১০ মার্চ রাজ্য সরকারি কর্মচারীদের ডাকা ধর্মঘটের সমর্থনে পোস্টার মারাকে কেন্দ্র করে উত্তেজনা চুঁচুড়ার জলসম্পদ দফতরে। কো-অর্ডিনেশন কমিটির দুই সদস্যকে বেশকিছুক্ষণ আটকে রাখার অভিযোগ। পরে দফতরের উচ্চপদস্থ আধিকারিকের হস্তক্ষেপেও পরিস্থিতি শান্ত হয়নি বলে অভিযোগ। এরপর কো-অর্ডিনেশন কমিটির অন্যান্যরা এলে দুজনকে আটক মুক্ত করেন। Post Views: 339
এক হাজারেরও বেশি কর্মী সমর্থককে নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সুরজিৎ সাহা।
হাওড়া, ১৬ ডিসেম্বর:- প্রায় হাজারেরও বেশি কর্মী সমর্থক এবং ৩০ জন কার্যকর্তাকে সঙ্গে নিয়ে সদলবলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সুরজিৎ সাহা। বৃহস্পতিবার বিকেলে হাওড়ার শরৎ সদনে তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের এক রাজনৈতিক কর্মী সম্মেলনের মঞ্চে এরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সুরজিৎ সাহার পাশাপাশি এদিন দলের প্রাক্তন সম্পাদক বিমল প্রসাদ, হাওড়া সদর […]









